robi-logo
আর্থিক চাপে স্থিতি ধরে রাখল রবি, মুনাফা বেড়েছে ২৮ শতাংশ
দেশের সামষ্টিক অর্থনীতিতে নানা চ্যালেঞ্জের মধ্যেও চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) ২৪২ কোটি ৩০ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছে রবি আজিয়াটা পিএলসি। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।
রবি বলেছে, “অর্থনৈতিক স্থবিরতার সময়েও মুনাফার ধারাবাহিকতা বজায় রেখে রবি তার দক্ষ ব্যবস্থাপনার প্রমাণ দিয়েছে।”
প্রতিষ্ঠানটির সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে রবির মোট রাজস্ব আয় দাঁড়িয়েছে ২ হাজার ৫১১ কোটি ৪০ লাখ টাকা, যা আগের প্রান্তিকের তুলনায় ১ দশমিক ৭ শতাংশ কম। তবে গত বছরের একই প্রান্তিকের তুলনায় আয় বেড়েছে ১ দশমিক ৫ শতাংশ।
এই সময়ে রবির কর-পরবর্তী মুনাফা এপ্রিল–জুন প্রান্তিকের তুলনায় ৫ দশমিক ৯ শতাংশ কমলেও, গত বছরের একই সময়ের তুলনায় ২৮ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারা বলেন, “দ্বিতীয় প্রান্তিকে অর্থনৈতিক অবস্থা তুলনামূলক ভালো থাকায় ফলাফলও কিছুটা উন্নত ছিল। তৃতীয় প্রান্তিকে দীর্ঘায়িত বর্ষাকাল এবং ভোক্তাদের খরচ কমে যাওয়ায় এর প্রভাব পড়েছে আমাদের আয়ে। তবে ব্যয় ব্যবস্থাপনায় আমরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি, যা টেকসই প্রবৃদ্ধির জন্য ইতিবাচক।”
চলতি বছরের তৃতীয় প্রান্তিক শেষে রবির আয়কর, অবচয় ও অবচয়ন বাদে মুনাফা (ইবিটডা) দাঁড়িয়েছে ১ হাজার ২৯৩ কোটি ১০ লাখ টাকা, যা ৫১ দশমিক ৫ শতাংশ মার্জিনসহ। আগের প্রান্তিকের তুলনায় এ মুনাফা ৪ শতাংশ এবং গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৫ শতাংশ কমেছে।
একই সময়ে সরকারকে ১ হাজার ৩৮২ কোটি ৭০ লাখ টাকা রাজস্ব দিয়েছে রবি, যা তাদের মোট আয়ের প্রায় ৫৫ শতাংশ। কোম্পানির মূলধনি বিনিয়োগ ছিল ৩১৪ কোটি ৯০ লাখ টাকা।
তৃতীয় প্রান্তিকে রবির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ০ দশমিক ৪৬ টাকা। এ সময় প্রতিষ্ঠানের সক্রিয় গ্রাহক সংখ্যা à

