মুদি ও সবজি বাজার
রমজানে ব্যবসায়ীদের লোভ বাড়ে: ক্যাব
বাংলাদেশের ব্যবসায়ীরা রমজান মাসকে অতিরিক্ত মুনাফা অর্জনের সময় হিসেবে দেখেন বলে মন্তব্য করেছেন কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান।
মঙ্গলবার বিশ্ব মান দিবস উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, “রমজান এলে ব্যবসায়ীরা মনে করেন, সারা বছরের ব্যবসা এই এক মাসেই করতে হবে। এ সময় তারা মানুষকে কার্যত জিম্মি করে রাখেন।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে এমন কোনো পণ্য নেই যা নকল হচ্ছে না। এগুলো এই দেশের মানুষই করছে, বিদেশিরা নয়। নকল পণ্যের কারণে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু নকলকারীদের আইনের আওতায় আনা যাচ্ছে না।”
সফিকুজ্জামান উদাহরণ দিয়ে বলেন, “একটি শিল্প প্রতিষ্ঠান কয়েকশ কোটি টাকা ব্যয়ে গড়ে উঠলেও শুধুমাত্র নকল কেবলের কারণে অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে যেতে পারে। এতে শুধু মালিক নয়, বিনিয়োগকারী ও হাজার শ্রমিকও ক্ষতির মুখে পড়ে। এটা শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, প্রাণহানির ঘটনাও ঘটে।”
নকলকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে ক্যাব সভাপতি বলেন, “যে কোম্পানির নকল পণ্যে বড় ক্ষতি হয়েছে, তাদের কি আমরা বিচারের আওতায় আনতে পেরেছি? এই খাতে সুশাসন মারাত্মকভাবে অনুপস্থিত।”
অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমান বলেন, “যদি ব্যবসায়ীরা মানসম্মত পণ্য তৈরি করেন, তাহলে সারাবছরই ব্যবসা হবে। রমজানের জন্য অপেক্ষা করতে হবে না।”
তিনি আরও বলেন, “বিশ্বের অনেক দেশ, এমনকি অমুসলিম দেশেও রোজায় পণ্যের দাম কমে। কিন্তু আমাদের দেশে সেটা হয় না। নৈতিকতা ও সৎ সাহসের অভাবে ব্যবসায়ীরা পণ্য নকল করেন। জনবল ও অবকাঠামোর সীমাবদ্ধতার কারণে বিএসটিআই দেশব্যাপী কার্যকরভাবে অভিযান চালাতে পারছে না।”
বিএসটিআইয়ের মহাপরিচালক এস এম ফেরদৌস আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান

