পোশাক রপ্তানি
পোশাক রপ্তানি
চলতি বছরের সেপ্টেম্বরে দেশের রপ্তানি আয় কিছুটা হ্রাস পেয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, গত মাসে বিদেশে ৩৬২ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। গত বছরের একই সময়ের তুলনায় এ আয় ৪ দশমিক ৭৩ শতাংশ কম।
রোববার (৫ অক্টোবর) প্রকাশিত ইপিবির হালনাগাদ তথ্যে উল্লেখ করা হয়, সেপ্টেম্বর মাসে রপ্তানি আয়ে এই পতন দেখা গেলেও সামগ্রিকভাবে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) ইতিবাচক প্রবৃদ্ধি রয়েছে। এ সময়ে মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে এক হাজার ২৩১ কোটি মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল এক হাজার ১৬৫ কোটি ডলার। অর্থাৎ বছরে বছরে রপ্তানি আয় বেড়েছে ৫ দশমিক ৬৪ শতাংশ।
ইপিবির প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরে বাংলাদেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে (রেডিমেড গার্মেন্টস) নেতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। এ খাত থেকে রপ্তানি কমেছে ৫ দশমিক ৬৬ শতাংশ। বাংলাদেশের মোট রপ্তানির প্রায় ৮৪ শতাংশ আসে পোশাক খাত থেকে। তাই এ খাতে অস্থিরতা দেশের সামগ্রিক রপ্তানি আয়ে বড় প্রভাব ফেলেছে।
তবে শুধু তৈরি পোশাক নয়, কৃষিপণ্য ও প্লাস্টিক পণ্যের রপ্তানিতেও হ্রাস দেখা গেছে। কৃষিপণ্যে রপ্তানি কমেছে ২ দশমিক ৩৭ শতাংশ এবং প্লাস্টিক পণ্যে ৯ à
