city bank
city bank
সিটি ব্যাংক একযোগে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) ও নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) থেকে সাড়ে ৭ কোটি ডলার ঋণ পাচ্ছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৯১৩ কোটি টাকা। এর মধ্যে এআইআইবি দিচ্ছে ৫ কোটি এবং এনডিবি দিচ্ছে আড়াই কোটি ডলার।
বেইজিংয়ে এআইআইবির প্রধান কার্যালয়ে গত ৮ সেপ্টেম্বর এই ঋণ চুক্তি স্বাক্ষরিত হয় বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিটি ব্যাংক। এর আগে গত ১ এপ্রিল এনডিবি তাদের ওয়েবসাইটে অনুমোদনের বিষয়টি প্রকাশ করে জানায়, এআইআইবির সঙ্গে যৌথভাবে বাংলাদেশে এই অর্থায়ন হচ্ছে। বেসরকারি খাতে এটিই প্রথম যৌথ বিনিয়োগ দুই আন্তর্জাতিক ব্যাংকের।
চুক্তিতে সই করেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন, এআইআইবির মহাপরিচালক গ্রেগরি লিউ, এনডিবির ভাইস প্রেসিডেন্ট রোমান সেরভ এবং মহাপরিচালক বিন হান।
মাসরুর আরেফিন বলেন, “বাংলাদেশে কোনো বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সার্বভৌম গ্যারান্টি ছাড়াই এআইআইবির এটিই প্রথম অর্থায়ন। এটি সিটি ব্যাংকের প্রতি তাদের আস্থার প্রতিফলন।” তিনি আরও জানান, এই অর্থায়ন দেশের বেসরকারি খাতে মূলধন বিনিয়োগকে ত্বরান্বিত করবে এবং অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, প্রযুক্তি ও পরিবেশবান্ধব খাতে দীর্ঘমেয়াদি ঋণ প্রদানের সুযোগ তৈরি করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে থাকা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (করপোরেট ফাইন্যান্স) মেসবাউল আসীফ সিদ্দিকী বলেন, “এখন বিনিয়োগ খাত চূড়ান্ত করা হবে। প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপà
