bangladesh-business
বন্দর ব্যবস্থাপনায় দক্ষতার প্রয়োজন
চট্টগ্রামে অনুষ্ঠিত এক সংলাপে দেশের অর্থনীতির সার্বিক উন্নয়নের স্বার্থে বিকেন্দ্রীকরণ এবং সমন্বিত কণ্ঠের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা।
রোববার নগরীর এক হোটেলে “বাংলাদেশ বিজনেস আউটলুক: দ্য প্রায়োরিটিজ অ্যাহেড” শীর্ষক এই সংলাপের আয়োজন করে এসএমএসি অ্যাডভাইজরি সার্ভিসেস লিমিটেড ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে করব্যবস্থা, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বিনিয়োগ সক্ষমতার ওপর গুরুত্ব দেওয়া জরুরি হয়ে উঠেছে। এ লক্ষ্যে সমন্বিত উদ্যোগ, প্রমাণভিত্তিক নীতিনির্ধারণ এবং শক্তিশালী সরকারি-বেসরকারি সহযোগিতা গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
সংলাপের শুরুতে এসএমএসি অ্যাডভাইজরি সার্ভিসেস লিমিটেডের পরিচালক জেরীন মাহমুদ হোসেন স্বাগত বক্তব্য দেন। তিনি বলেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতের কার্যকর অংশগ্রহণ অপরিহার্য। এ জন্য দরকার সমন্বিত কণ্ঠস্বর এবং একসাথে কাজ করার মানসিকতা।
পলিসি এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম. মাসরুর রিয়াজ বলেন, বাংলাদেশের অর্থনীতি বর্তমানে একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হলেও বিকেন্দ্রীকরণের মাধ্যমে প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করা সম্ভব। বিশেষ করে চট্টগ্রামকে গুরুত্ব দিয়ে আঞ্চলিক উন্নয়নের দিকে মনোযোগী হলে জাতীয় প্রবৃদ্ধি আরও গতিশীল হবে। তিনি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য প্রমাণভিত্তিক নীতিনির্ধারণের প্রয়োজনীয়তা উল্লেখ করেন।
পলিসি এক্সচেঞ্জের অর্থনীতিবিদ হাসনাত আলম দেশের আর্থিক খাতের অগ্রাধিকারগুলো তুলে ধরে বলেন, স্থিতিশীলতা বজায় রাখা এবং প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য বাজেট ও করনীতির সংস্কার অপরিহার্য। অন্যদিকে এসএমএসি অ্যাডভাইজরি সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক স্নেহাশিষ বড়ুয়া কর ব্যবস্থা এবং উদীয়মান নীতিগত চ্যালেঞ্জ নিয়ে বেসরকারি খাতের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন।
সংলাপে বক্তারা বলেন, চট্টগ্রাম শুধু একà

