Impact-of-5G-in-Bangladesh-1-1
গ্রামীণফোন ও রবি একসঙ্গে চালু করল ফাইভ জি সেবা
বাংলাদেশের মোবাইল ফোন বাজারে শুরু হলো নতুন অধ্যায়। একই দিনে বাণিজ্যিকভাবে ফাইভ জি সেবা চালুর ঘোষণা দিয়েছে শীর্ষ দুই অপারেটর গ্রামীণফোন ও রবি। আপাতত সেবাটি সীমিত আকারে বড় শহরগুলোতে পাওয়া যাবে, তবে অচিরেই সারাদেশে বিস্তারের পরিকল্পনা রয়েছে তাদের।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান জানিয়েছেন, আটটি বিভাগীয় শহরে তারা ফাইভ জি সেবা চালু করেছেন। তিনি বলেন, “বিভাগীয় শহরে ফাইভ জি চালু করতে পেরে আমরা গর্বিত। এটি দেশের মানুষের হাতে পৌঁছে দেবে রূপান্তরমূলক প্রযুক্তি।”
অন্যদিকে, রবি তিনটি বিভাগের সাতটি এলাকায় ফাইভ জি চালু করেছে। রবির চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার শাহেদুল আলম বলেন, “আমরাই প্রথম কমার্শিয়ালি ফাইভ জি লঞ্চ করলাম। এর আগে পরীক্ষামূলকভাবে চালু ছিল। এখন ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় সেবা চালু হয়েছে। নভেম্বরের মধ্যে আমরা দুইশ’র বেশি সাইটে ফাইভ জি চালুর লক্ষ্য নিয়েছি।”
তিনি আরও জানান, যেসব এলাকায় ফাইভ জি সাপোর্টেড হ্যান্ডসেট ব্যবহারকারীর সংখ্যা ১৫ থেকে ২০ শতাংশের বেশি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো রয়েছে, সেখানে পর্যায়ক্রমে ফাইভ জি চালু করা হবে।
দাম বাড়ছে না
গ্রাহকদের বাড়তি খরচ নিয়ে কোনো উদ্বেগ নেই। দুই অপারেটরই জানিয়েছে, ফাইভ জি সেবা নিতে আলাদা প্যাকেজ কিনতে হবে না। ফোর জি প্যাকেজের দামেই ফাইভ জির সুবিধা পাওয়া যাবে।
গ্রামীণফোনের কর্মকর্তা আংকিত সুরেকা বলেন, “গ্রাহকদের অতিরিক্ত কোনো চার্জ দিতে হবে না। ফোর জির প্যাকেজেই ফাইভ জির গতির সুবিধা পাওয়া যাবে।”
একইভাবে রবির কর্মকর্তা শাহেদুল আলম বলেন, “যার ফাইভ জি সাপোর্টেড ফোন আছে এবং কাভারেজ এলাকায় আছেন, তিনি স্বয়ংক্রিয়ভাবে ফাইভ জি সেবা পাবেন। ভবিষ্যতে বিশেষ অ্যাপ বা সার্ভিসের ক্ষেত্রে আলাদা চার্জ যোগ হতে পারে।”
কতটা দ্রুত ফাইভ জি
ফাইভ জি সেবায় à¦

