ছবি: সংগৃহীত
নতুন প্রজন্মের কর্পোরেট নেতৃত্ব তৈরির মিশনে যুক্ত হলো একটি নতুন নাম—CXO Global Alliance। বাংলাদেশের কর্পোরেট জগতে নেতৃত্বদানকারী সিইও, সিওও, সিএফও, সিটিও, সিআইও ও অন্যান্য শীর্ষ নির্বাহীদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসার লক্ষ্যে এই অলাভজনক ও অরাজনৈতিক সংগঠনটি যাত্রা শুরু করল এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে।
শনিবার, ১২ জুলাই ২০২৫, রাজধানীর বনানী ক্লাবে আয়োজন করা হয় CXO Global Alliance-এর প্রি-লঞ্চিং সেরিমনি ও প্রথম CXO Networking Event। এক জমকালো পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন শিল্পখাতের শীর্ষ নির্বাহী, উদ্যোক্তা, কর্পোরেট নেতৃবৃন্দ ও নীতিনির্ধারকগণ।
CXO Global Alliance–এর প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা মোহাম্মদ ফারুক আহমেদ-এর সঞ্চালনায় শুরু হওয়া এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ১৫০ জনেরও বেশি CXO শ্রেণির কর্পোরেট নির্বাহী। অংশগ্রহণকারীরা শুধু পরিচিতি ও নেটওয়ার্কিং-এ সীমাবদ্ধ ছিলেন না, বরং তারা আলোচনা করেন কীভাবে এই প্ল্যাটফর্মটি দেশীয় নেতৃত্বকে আরও গঠনমূলক, উদ্ভাবনী ও আন্তর্জাতিকভাবে সক্ষম করে তুলতে পারে।
অনুষ্ঠানে আলোচনায় উঠে আসে:
- CXO সদস্যদের পেশাগত উন্নয়ন ও নেতৃত্ব বিকাশে লিডারশিপ ট্রেনিং
- পলিসি অ্যাডভোকেসি— অর্থাৎ রাষ্ট্রীয় নীতিনির্ধারণে কর্পোরেট দৃষ্টিভঙ্গি যুক্ত করার প্রয়াস
- ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মেলবন্ধন
- দেশীয় উদ্যোগগুলোর বৈশ্বিক সংযোগ প্রতিষ্ঠা
- ইনোভেশন ও টেকনোলজির সমন্বয়ে কর্পোরেট সংস্কৃতির রূপান্তর
বিশেষ গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়, এই প্ল্যাটফর্মটি যেন দেশের বাইরের বাংলাদেশি কর্পোরেট লিডারদের সঙ্গেও একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলে। এ কারণেই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রবাসী CXO-রা, যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্পোরেট নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।
তাদের মধ্যে ছিলেন—
- মোহাম্মাদ জামান (নিউজার্সি, যুক্তরà¦

