ছবি: সংগৃহীত
গত বছরের জুলাই-আগস্টে অভ্যুত্থান-পরবর্তী সময়ে ভারতে বাংলাদেশি ক্রেডিট কার্ডে লেনদেনে যে ধস নামা শুরু হয়েছিল, তা এখনো অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের এপ্রিল মাসে বাংলাদেশিরা ভারতে গিয়ে ক্রেডিট কার্ডে খরচ করেছেন মাত্র ৩১ কোটি টাকা, যেখানে গত বছরের একই সময়ে এই খরচ ছিল ৯৭ কোটি টাকা।
অর্থাৎ, এক বছরে ভারতে ক্রেডিট কার্ডে লেনদেন কমেছে প্রায় এক-তৃতীয়াংশ।
সোমবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংক প্রকাশিত ‘অ্যান ওভারভিউ অব ক্রেডিট কার্ড ইউসেজ প্যাটার্ন উইদিন অ্যান্ড আউটসাইড বাংলাদেশ’ শীর্ষক মাসভিত্তিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে আরও দেখা যায়, ২০২৫ সালের এপ্রিল মাসে বাংলাদেশিরা বিদেশে মোট ৪৬৭ কোটি টাকার লেনদেন করেছেন ক্রেডিট কার্ডের মাধ্যমে, যা আগের বছরের এপ্রিলের তুলনায় ৭ দশমিক ৭০ শতাংশ কম।
বিদেশে বাংলাদেশি ক্রেডিট কার্ডে খরচের ক্ষেত্রে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, এরপর রয়েছে থাইল্যান্ড, সিঙ্গাপুর, যুক্তরাজ্য ও মালয়েশিয়া। আগে শীর্ষে থাকা ভারত নেমে গেছে ষষ্ঠ স্থানে।
এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রে খরচ হয়েছে ৬৬ কোটি টাকা, থাইল্যান্ডে ৪৭ কোটি, সিঙ্গাপুরে ৪৫ কোটি, যুক্তরাজ্যে ৪৩ কোটি এবং মালয়েশিয়ায় ৪৩ কোটি টাকা। উল্লেখযোগ্যভাবে, এসব দেশেই খরচ বেড়েছে, যেখানে ভারতে বিপরীত প্রবণতা দেখা যাচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২৩ সালের জুলাই পর্যন্ত প্রতিমাসে ভারতে সর্বোচ্চ পরিমাণে লেনদেন হতো বাংলাদেশি ক্রেডিট কার্ডে। তবে ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর ভারত ভিসা নীতিতে কড়াকড়ি আরোপ করে। এতে বাংলাদেশিদের ভারত ভ্রমণ হ্রাস পায়, যার প্রভাব পড়ে ক্রেডিট কার্ড ব্যবহারে।
২০২৩ সালের জুলাই মাসে ভারতে খরচ ছিল ৭৩ কোটি টাকা, তার আগের মাসে জুনে ছিল ৯২ কোটি টাকা। আর ২০২৪ সালের এপ্রিলেই তা নেমে আসে ৩১ কোটিতে।
বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অগাস্টে ক্ষমতার পালাবদলের পর বাংলাদেশের à

