ছবি: সংগৃহীত
ঢাকার বাতাসে বায়ুদূষণের মাত্রা আরও বেড়েছে। শুক্রবার সকালে সুইজারল্যান্ডভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আইকিউএয়ারের সর্বশেষ একিউআই (Air Quality Index) সূচক অনুযায়ী, রাজধানী ঢাকার বায়ুমান ছিল ১০২—যা সংবেদনশীল মানুষের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকার একিউআই ছিল ৯০। সে তুলনায় আজ দূষণের মাত্রা আরও বেড়েছে। এতে করে বিশ্ব শহরগুলোর মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থানও উন্নীত হয়ে ১৫তম থেকে উঠে এসেছে ১১তম স্থানে।
শুক্রবার সকাল ৮টা ২৫ মিনিটে প্রকাশিত তালিকায় দেখা যায়, বিশ্বে সবচেয়ে বেশি দূষিত শহর হিসেবে শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, যার একিউআই ১৭৩। এটি সব শ্রেণির মানুষের জন্য ‘অস্বাস্থ্যকর’ স্তরে পড়ে। দুবাইয়ের পর তালিকায় আছে পাকিস্তানের লাহোর (১৬৫), কঙ্গোর কিনশাসা (১৫৯), ইন্দোনেশিয়ার জাকার্তা (১৫৪) ও চিলির সান্তিয়াগো (১৫২)।
আইকিউএয়ার জানায়, ঢাকার বাতাসে বায়ুদূষণের প্রধান কারণ হলো অতিক্ষুদ্র বস্তুকণা (PM2.5)। এই ধরণের কণাগুলো মানুষের ফুসফুসে ঢুকে পড়ে শ্বাসতন্ত্রের জটিলতা, হৃদরোগ এবং দীর্ঘমেয়াদি ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়।
বায়ুমান সূচকের মানদণ্ড অনুযায়ী:
- ০–৫০: বিশুদ্ধ
- ৫১–১০০: সহনীয়
- ১০১–১৫০: সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর
- ১৫১–২০০: সবার জন্য অস্বাস্থ্যকর
- ২০১–৩০০: খুব অস্বাস্থ্যকর
- ৩০১+: স্বাস্থ্য দুর্যোগ
বায়ুদূষণজনিত কারণে প্রতিবছর বিশ্বব্যাপী লাখ লাখ মানুষের মৃত্যু হয়। ব্রিটিশ মেডিকেল জার্নালে (BMJ) ২০২৩ সালের নভেম্বর মাসে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়, জীবাশ্ম জ্বালানিজনিত দূষণ একাই বছরে প্রায় ৫২ লাখ মৃত্যুর জন্য দায়ী। অন্যদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বলছে, গৃহস্থালি ও পরিবেশগত দূষণ মিলিয়ে প্রতি বছর ৬৭ লাখ মানুষের মৃত্যু হয়।
এই পরিস্থিতিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। বাইরে বের হলে মাস্ক ব্যবহার এবং বিশেষ করে শিশু, বৃদà

