ছবি: সংগৃহীত
বহুদিনের বিরতির পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে ভবিষ্যৎ এখনও অনিশ্চিত হলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আবার দেখা যাবে অভিজ্ঞ এই অলরাউন্ডারকে। চলতি পাকিস্তান সুপার লিগ (পিএসএল) পুনরায় শুরু হলে লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামবেন তিনি।
সাকিব নিজেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে পিএসএলে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বিস্তারিত কিছু জানাননি।
সাড়ে পাঁচ মাস পর মাঠে ফিরতে যাচ্ছেন ৩৮ বছর বয়সী এই তারকা ক্রিকেটার। সবশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছিলেন গত বছরের ৩০ নভেম্বর, আবু ধাবির টি-টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে। স্বীকৃত ক্রিকেটে তার শেষ ম্যাচ ছিল ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে, গত সেপ্টেম্বরে।
এরপর দেশে ফিরে বিদায়ী টেস্ট সিরিজ খেলার কথা থাকলেও রাজনৈতিক বাস্তবতা বদলে যাওয়ায় তা সম্ভব হয়নি। এরপর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যায়নি তাকে। টেস্ট থেকে অবসর নেওয়ার পরিকল্পনা এবং আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ—দুটিই এখন অনিশ্চিত।
এর মাঝে আরও একটি ধাক্কা আসে সাকিবের ক্যারিয়ারে। কাউন্টি ক্রিকেটে খেলার সময় তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয় এবং নিষেধাজ্ঞার মুখে পড়েন। তবে গত মার্চে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ফের বোলিংয়ের ছাড়পত্র পান তিনি। কিন্তু এরপরও খেলার সুযোগ মিলছিল না। আইপিএল ও পিএসএলের নিলামে দল না পাওয়ায় তার ফ্র্যাঞ্চাইজি ক্যারিয়ারেও পড়েছিল ছন্দপতন।
তবে হঠাৎ করেই খুলেছে নতুন দরজা। ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার কারণে গত শুক্রবার পিএসএল স্থগিত হয়ে যায়। যুদ্ধবিরতির পর শনিবার থেকে আবার টুর্নামেন্ট শুরু হচ্ছে। তবে অনেক বিদেশি ক্রিকেটার আর ফিরছেন না, সেই শূন্যস্থানেই জায়গা করে নিচ্ছেন সাকিব।
এর আগে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন বাংলাদেশের আরেক তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে লাহোর।
প্রায় আট বছর পর আবার পিএসএলে খেলবেন সাকিব। এর আগে ২০১৬ সালে করাচি কিংস ও ২০১৭ সালে পেশাওয়ার জালমির হয়ে খেলেছিলেন। তবে কোনোবারই উল্লেখযোগ্য পারফরম্যান্স করতে পারেননি। করাচির হয়ে ৮ ইনিংসে করেন ১২৬ রান, উইকেট পান ৩টি; পেশাওয়ারের হয়ে ৫ ইনিংসে ৫৫ রান ও ৫টি উইকেট পান। এবার নতুন দলের হয়ে নিজেকে মেলে ধরার সুযোগ পাচ্ছেন তিনি।
প্রাথমিক পর্বে লাহোর কালান্দার্সের আর মাত্র একটি ম্যাচ বাকি রয়েছে। রোববার রাওয়ালপিন্ডিতে তাদের মুখোমুà¦

