ছবি: সংগৃহীত
সিঙ্গাপুরে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদেশিদের রাজনৈতিক প্রচারণা ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। ফেসবুক থেকে কিছু বিদেশি ব্যবহারকারীর পোস্ট সরিয়ে ফেলতে মেটা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার এক যৌথ বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন বিভাগ জানায়, কিছু বিদেশি নাগরিকের পোস্ট দেখে মনে হয়েছে, সেগুলো নির্বাচনে কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর পক্ষে প্রচার চালানো কিংবা তাদের ক্ষতি করার উদ্দেশ্যে করা হয়েছে। বিষয়টি নজরে আসার পর ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটি (IMDA) এ নির্দেশনা জারি করে।
উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ার নগররাষ্ট্র সিঙ্গাপুরে আগামী ৩ মে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এটাই হতে যাচ্ছে ২০২৩ সালে চালু হওয়া ‘অনলাইন রাজনৈতিক প্রচার নিয়ন্ত্রণ’ আইনের অধীনে প্রথম নির্বাচন। নতুন এই আইনে বিদেশিদের জন্য সিঙ্গাপুরের নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালানো নিষিদ্ধ করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, “কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর পক্ষে বা বিপক্ষে যেকোনো ধরনের প্রচারমূলক অনলাইন উপাদানই এই নিয়মের আওতাভুক্ত হবে।”
সরকার প্রকাশিত তালিকায় কয়েকজন বিদেশির নাম উল্লেখ করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন মালয়েশিয়ার ইসলামপন্থি দল পার্টি ইসলাম সেমালয়েশিয়া (পিএএস)-এর জাতীয় কোষাধ্যক্ষ ইস্কান্দার আব্দুল সামাদ, সেলাঙ্গরের পিএএস যুব প্রধান মোহাম্মদ সুকরি ওমর এবং অস্ট্রেলীয় নাগরিক জুলফিকার বিন মোহাম্মদ শরীফ (ফেসবুকে পরিচিত ‘জাই নাল’ নামে)।
প্রসঙ্গত, জুলফিকার ২০২০ সালে সিঙ্গাপুরের নাগরিকত্ব ত্যাগ করেন। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, তিনি মালয়-মুসলিম সংসদ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে, তারা মুসলমানদের স্বার্থ সঠিকভাবে উপস্থাপন করছেন না। এমনকি তিনি বলেন, “সিঙ্গাপুরের আর কোনো মালয় সংসদ সদস্যের প্রয়োজন নেই, যারা মুসলমানদের মতামতের প্রতিনিধিত্ব করেন না।” তার এই পো

