সার কিনবে সরকার
২ লাখ ১০ হাজার টন সার আমদানি করবে সরকার
দেশের কৃষি খাতের সার সরবরাহ নিশ্চিত করতে চীন, মরক্কো ও সৌদি আরব থেকে ২ লাখ ১০ হাজার মেট্রিক টন সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য ব্যয় হবে ১ হাজার ৭১৪ কোটি ৫১ লাখ ৯১ হাজার ৪৮০ টাকা। মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে কৃষি ও শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে এ অনুমোদন দেওয়া হয়।
চীন থেকে আমদানি
কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় চীনের ‘ব্যানিয়ান ইন্টারন্যাশনাল ট্রেডিং লিমিটেড’ থেকে ৪০ হাজার টন ডিএপি সার আনা হবে। আন্তর্জাতিক বাজার মূল্যে এর দাম ধরা হয়েছে ৩ কোটি ৯ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩৭৮ কোটি ৮৩ লাখ ৪০ হাজার টাকা। প্রতি টন ডিএপি সারের দাম পড়বে ৭৭২ দশমিক ৫০ ডলার।
এছাড়া বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে চীনের সঙ্গে নবায়িত আরেকটি চুক্তির আওতায় ডিএপি সার আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় চলতি বছরের জানুয়ারিতে নতুন করে চুক্তি নবায়ন করা হয়।
মরক্কো থেকে আমদানি
মরক্কোর প্রতিষ্ঠান ‘ওসিপি নিউট্রিক্রপস’-এর সঙ্গে করা চুক্তির আওতায় একাধিক প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। এর মধ্যে রয়েছে—
-
৩০ হাজার টন টিএসপি সার আমদানি, যার জন্য খরচ হবে ২১৫ কোটি ২৮ লাখ ৪৩ হাজার ৭৪০ টাকা। আন্তর্জাতিক বাজারে এর দাম ১ কোটি ৭৫ লাখ ৫৯ হাজার ৯০০ মার্কিন ডলার। প্রতি টন টিএসপি সারের দাম ধরা হয়েছে ৫৮৫ দশমিক ৩৩ ডলার।
-
আরও ৪০ হাজার টন ডিএপি সার আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সার আনা হবে ৩ কোটি ৪ লাখ ১৩ হাজার ২০০ মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭২ কোটি ৮৬ লাখ ৫৮ হাজার ৩২০ টাকা। প্রতি টন ডি

