GEN-Z
জেনারেশন জেড: খরচ ও ভোগে নতুন ধারা
ডিজিটাল যুগে বেড়ে ওঠা তরুণ প্রজন্ম জেনারেশন জেড বা জেন–জি এখন বাংলাদেশের অর্থনীতি ও ভোক্তা আচরণে নতুন ধারা তৈরি করছে। মোটাদাগে ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্ম নেওয়া এই প্রজন্মের বর্তমান বয়স ১৩ থেকে ২৮ বছরের মধ্যে। বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষা এবং প্রাথমিক কর্মজীবনে তাদের উপস্থিতি ক্রমেই বাড়ছে। কেউ কেউ পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং, ইউটিউব, কনটেন্ট তৈরি কিংবা ই–কমার্সে যুক্ত হয়ে আয় করছে। আবার অনেকেই ইতিমধ্যে পূর্ণকালীন চাকরিতেও প্রবেশ করেছে।
জেন–জি প্রজন্মের খরচের প্রবণতা কিছুটা ভিন্ন এবং বৈচিত্র্যময়। তারা কেবল আয় করছে না, বরং আয়–ব্যয়ের নতুন ধারা তৈরি করছে। তাদের খরচের মূল জায়গাগুলো হলো—
ফ্যাশন ও ব্র্যান্ড পোশাক
শহর হোক বা গ্রাম, পোশাকের ট্রেন্ডে পিছিয়ে থাকতে চান না জেন–জি প্রজন্ম। নতুন ডিজাইন, ফ্যাশনেবল ও ব্র্যান্ডেড পোশাক কেনায় তারা বেশ উদার। নিজেদের সামাজিক অবস্থান এবং রুচি প্রকাশের মাধ্যম হিসেবেই পোশাকে ব্যয় করতে তারা স্বাচ্ছন্দ্যবোধ করে।
গ্যাজেট ও প্রযুক্তিপণ্য
এই প্রজন্ম সামাজিক যোগাযোগমাধ্যম নির্ভর। ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ কিংবা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে সক্রিয় থাকতে চাইলে প্রযুক্তি ছাড়া উপায় নেই। তাই স্মার্টফোন, ল্যাপটপ, হেডফোনসহ বিভিন্ন গ্যাজেটের প্রতি রয়েছে তাদের বিশেষ টান। ফলে প্রযুক্তিপণ্যে খরচের হারও অন্য প্রজন্মের তুলনায় বেশি।
ভ্রমণ ও ক্যাফে সংস্কৃতি
বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া বা ক্যাফে–সংস্কৃতিতে যুক্ত হওয়া এখন অনেকটাই তরুণ প্রজন্মের জীবনযাপনের অংশ হয়ে উঠেছে। রেস্তোরাঁ, কফিশপ কিংবা ফাস্ট ফুডে তাদের নিয়মিত যাতায়াত থাকে। পাশাপাশি ভ্রমণের নেশাও রয়েছে প্রবল। যে কারণে সময় পেলেই তারা দেশ–বিদেশে ঘুরতে বের হয়, আর এসবের পেছনে খরচ করতেও দ্বিধা করে না।
বিনোদন
আগের প্রজন্মের মতো সিনেমা হল বা মঞ্চà

