MKS Bat
বিশ্ববাজারে যাচ্ছে ‘Made in Bangladesh’ ব্যাট
এমকেএস স্পোর্টস হলো রাজশাহীতে প্রতিষ্ঠিত একটি আধুনিক ক্রিকেট ব্যাট নির্মাণকারী প্রতিষ্ঠান, যা বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রীড়া সরঞ্জাম শিল্পে নতুনভাবে পরিচিত করছে। ২০২৪ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অনুমোদন পেয়েছে, ফলে তাদের তৈরি ব্যাট আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ব্যবহৃত হচ্ছে। হুসাইন মোহাম্মদ আফতাব শাহীনের দীর্ঘ গবেষণা ও অভিজ্ঞতার ফলস্বরূপ এমকেএস স্পোর্টসের জন্ম, পরে জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েস ও মেহেদী হাসান মিরাজ যুক্ত হয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও সম্প্রসারিত করেন। বর্তমানে এই প্রতিষ্ঠানে ৬০ জনেরও বেশি কর্মী কাজ করছেন এবং তাদের তৈরি ব্যাট রপ্তানি হচ্ছে বিশ্বের ১৪টি দেশে। ‘Made in Bangladesh’ লেখা এমকেএস ব্যাট এখন দেশি-বিদেশি ক্রিকেটারদের হাতে শোভা পাচ্ছে, যা ক্রীড়া শিল্পে বাংলাদেশের জন্য গর্বের অর্জন।
বাংলাদেশের ক্রীড়াসামগ্রী শিল্পে নতুন মাইলফলক স্থাপন করেছে রাজশাহীর প্রতিষ্ঠান এমকেএস স্পোর্টস। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি এখন আন্তর্জাতিক ক্রিকেটে ব্যবহারের উপযোগী ব্যাট উৎপাদনের স্বীকৃতি অর্জন করেছে।
রাজশাহী নগরীর বারো রাস্তার মোড়ে গড়ে তোলা হয়েছে আধুনিক মানের ব্যাট কারখানা। এখানে প্রতিদিন তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের ব্যাট, যা ইতিমধ্যে বাংলাদেশসহ বিশ্বের ১৪টি দেশে রপ্তানি হচ্ছে। বর্তমানে এ প্রতিষ্ঠানে ৬০ জনের বেশি কর্মী কাজ করছেন।
এমকেএস স্পোর্টসের যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয় ২০২৪ সালে। তবে এর ভিত্তি গড়ে ওঠে আরও আগে। ২০০৪ সাল থেকে হুসাইন মোহাম্মদ আফতাব শাহীন ব্যাট নির্মাণ প্রযুক্তি নিয়ে গবেষণা শুরু করেন। ব্যাট তৈরির কৌশল ও প্রকৌশল উন্নয়নের জন্য দীর্ঘদিন কাজ করতে গিয়ে তিনি ক্রিকেট মহলে পরিচিতি পান ‘ব্যাট-ডক্টর’ নামে। টেন্ডুলকার, বিরাট কোহà

