Trump intel
মার্কিন সরকার চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেলের ১০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করেছে, যা যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে নজিরবিহীন একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এ চুক্তিকে “ঐতিহাসিক” বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। খবর— দ্য গার্ডিয়ান।
হঠাৎ চুক্তির ঘোষণা
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বাণিজ্যমন্ত্রী লুটনিক লিখেছেন, “যুক্তরাষ্ট্র এখন ইন্টেলের অংশীদার। ধন্যবাদ ইন্টেলের সিইও লিপ-বু ট্যানকে, যিনি একটি ন্যায্য ও সাহসী চুক্তি সম্পন্ন করেছেন।”
এর আগে চলতি মাসের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প ইন্টেল প্রধানের পদত্যাগ দাবি করেছিলেন, কারণ তাঁর বিরুদ্ধে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক থাকার অভিযোগ ওঠে। তবে শুক্রবার ট্রাম্প ও লুটনিকের সঙ্গে বৈঠকে বসেন লিপ-বু ট্যান। ওই বৈঠকের পরপরই এ বহুল আলোচিত শেয়ার চুক্তি চূড়ান্ত হয়।
১০ বিলিয়ন ডলারের ইস্যু
চুক্তি প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, “তিনি (লিপ-বু ট্যান) চাকরি বাঁচাতে এসেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আমাদের জন্য ১০ বিলিয়ন ডলারের শেয়ার দিয়ে গেলেন।” যদিও ট্রাম্প এর বেশি কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি, তবে বাজার বিশ্লেষকরা মনে করছেন, চিপস অ্যান্ড সায়েন্স অ্যাক্ট-এর আওতায় মার্কিন কারখানা নির্মাণে ইন্টেল যে প্রায় ১০ বিলিয়ন ডলারের সরকারি অনুদান পেতে যাচ্ছে, তার সমপরিমাণ শেয়ার মার্কিন সরকার মালিকানা হিসেবে গ্রহণ করেছে।
প্রযুক্তি খাতে সরকারের আগ্রাসী অংশীদারিত্ব
এটি ট্রাম্প প্রশাসনের সঙ্গে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর ধারাবাহিক অস্বাভাবিক চুক্তির অংশ। এর আগে কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ জায়ান্ট এনভিডিয়াকে চীনে তাদের এইচ২০ চিপ বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল, তবে শর্ত ছিল ওই বিক্রয়ের ১৫ শতাংশ মালিকানা সরকারকে ছেড়ে দিতে হবে। একইভাবে আরেক মার্কিন চিপ নির্মাতা এএমডি-ও সরকারের সঙ্গে অংশীদারিত্বমূলক চ

