ছবি: সংগৃহীত
সন্ধ্যার ফ্লাইটে বাংলাদেশ দলের দ্বিতীয় বহর যখন দুবাইগামী বিমানে ওঠে, তখনই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর আসে, আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে টুর্নামেন্টের বাকি অংশের জন্য রেকর্ড ছয় কোটি রুপিতে দলে ভিড়িয়েছে।
খবরটি দ্রুত পৌঁছে যায় মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়েও। তবে বিস্ময়ের বিষয়, বিসিবি জানায়—মোস্তাফিজ আইপিএলে খেলার জন্য তাদের কাছে অনাপত্তিপত্র (NOC) চেয়ে কোনো আবেদন করেননি।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আইপিএল কর্তৃপক্ষের কাছ থেকেও এমন কোনো তথ্য আমরা পাইনি। মোস্তাফিজের পক্ষ থেকেও কোনো আবেদন আসেনি।’
আইপিএলে কোনো বিদেশি খেলোয়াড়কে দলে ভেড়ানোর আগে সংশ্লিষ্ট দেশের ক্রিকেট বোর্ডের কাছ থেকে এনওসি নেওয়ার নিয়ম রয়েছে। সেই প্রক্রিয়া অনুসরণ না করায় মোস্তাফিজের আইপিএলে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
তবে এই বিতর্কের মধ্যেই বুধবার সন্ধ্যায় মোস্তাফিজ বাংলাদেশ দলের সঙ্গেই দুবাইয়ের উদ্দেশে রওনা হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৭ ও ১৯ মে দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এরপর সেখান থেকে দল পাকিস্তানে যাবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে। সম্ভাব্য সূচি অনুযায়ী, সিরিজটি অনুষ্ঠিত হবে ২৫, ২৭, ৩০ মে এবং ১ ও ৩ জুন।
অন্যদিকে, আইপিএলে দিল্লির তিনটি লিগ ম্যাচ রয়েছে ১৮, ২১ ও ২৪ মে। এরপর রয়েছে প্লে-অফ পর্ব।
বিসিবির একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আইপিএলে কোনো খেলোয়াড়কে দলে নিতে হলে সংশ্লিষ্ট বোর্ডের সঙ্গে যোগাযোগ করাই নিয়ম। কিন্তু মোস্তাফিজের ব্যাপারে আমাদের কিছুই জানানো হয়নি।’
অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের পরিবর্তে দলে নেওয়া হয়েছে মোস্তাফিজকে। দিল্লির হয়ে তিনি আগেও খেলেছেন—২০২২ ও ২০২৩ মৌসুমে। দুই আসরে নয়টি উইকেট নিয়েছিলেন এই বাঁ-হাতি পেস

