ভোজ্যতেলের দাম
ভোজ্যতেলের দাম
দেশের বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি ভোক্তাদের অহেতুক আতঙ্কিত না হয়ে অতিরিক্ত কেনাকাটা থেকে বিরত থাকার আহ্বান জানান।
রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল সরবরাহকারী কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, বাজারে তেলের ঘাটতি নেই। তাই অযথা বেশি কেনার প্রতিযোগিতায় নামার প্রয়োজন নেই। তিনি সতর্ক করে বলেন, এমন পরিস্থিতিতে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিতে পারে, যা বাজারে অস্থিরতা বাড়াতে পারে।
বৈঠকের বিষয়ে মন্ত্রী জানান, কিছু ভোক্তা রূপচাঁদা ও তীর ব্র্যান্ডের তেলের সংকটের অভিযোগ করেছেন। তবে ফ্রেশসহ অন্যান্য ব্র্যান্ডের সরবরাহ রয়েছে। খোলা তেলের বাজারেও সরবরাহ স্বাভাবিক আছে বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি নতুন কিছু ব্র্যান্ডও বাজারে এসেছে, যেগুলà§
