হরমুজ
হরমুজে বাধা, আটকে বাংলাদেশের পণ্যবাহী জাহাজ
ইরানে যুদ্ধবিরতি শুরুর পরও হরমুজ প্রণালি পার হতে পারেনি বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। ইরানি কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় জাহাজটি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দরের জলসীমার বাইরে নোঙ্গর করে আছে।
রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং করপোরেশন-এর মালিকানাধীন এ জাহাজে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন। জাহাজটির ক্যাপ্টেন শফিকুল ইসলাম জানান, হরমুজ প্রণালির কাছাকাছি পৌঁছালেও প্রয়োজনীয় অনুমতি না মেলায় তারা অগ্রসর হতে পারছেন না।
বাংলাদেশ সময় বুধবার ভোরে সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে যাত্রা শুরু করে ‘বাংলার জয়যাত্রা’। জাহাজটিতে রয়েছে প্রায় ৩৭ হাজার টন সার, যার গন্তব্য দক্ষিণ আফ্রিকার কেপটাউন ও ডারবান বন্দর।
বৃহস্পতিবার রাতের দিকে জাহাজটি হরমুজ প্রণালির প্রায় ৬০ নটিক্যাল মাইলের মধ্যে পৌঁছে যায়। তবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস থেকে ছাড়পত্র না মেলায় সেটিকে পথ পরিবর্তন করে সংযুক্ত আরব আমিরাতের দিকে সরে যেতে হয়।
জাহাজটির চিফ ইঞ্জিনিয়ার মো. রাশেদুল হাসান বলেন, নিরাপত্তার কথা বিবেচনা করে তারা মিনা সাকার বন্দরের কাছে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নেন। তবে যুদ্ধবিরতি চলার মধ্যেও কেন অনুমতি মিলছে না, তা স্পষ্ট নয়।
তিনি জানান, অনুমতি না পাওয়া পর্যন্ত জাহাজটি সেখানেই অপেক্ষা করবে। অনুমতি মিললেই আবার হরমুজের উদ্দেশে যাত্রা শুরু করা হবে।
জাহাজটি প্রণালি পার হওয়ার পর শারজাহ বন্দর থেকে খাবার, পানি ও জ্বালানি নেওয়ার পরিকল্পনা ছিল। যদিও বর্তমানে জাহাজে প্রয়োজনীয় রসদ মজুদ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গত দুই মাস ধরে পারস্য উপসাগরের বিভিন্ন বন্দরে অবস্থানের সময় প্রায় প্রতিদিনই মিসাইল ও ড্রোন

