বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী
বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে এবং খুব শিগগিরই বাজার ব্যবস্থাপনায় দৃশ্যমান ও ইতিবাচক পরিবর্তন আসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, রমজানকে কেন্দ্র করে একটি অসাধু চক্র কৃত্রিম সংকট ও অযৌক্তিক মূল্যবৃদ্ধির চেষ্টা করছে। এ ধরনের কারসাজিতে যারা জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজারে আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পরিদর্শনের সময় মন্ত্রী বিভিন্ন দোকান ঘুরে দেখেন, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং সরাসরি পণ্যের দাম যাচাই করেন। তিনি বাজারের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সাধারণ ক্রেতাদের সঙ্গে কথাও বলেন।
মন্ত্রী বলেন, সরকার বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আমদানি, উৎপাদন ও পরিবহন—সব দিকেই সমন্বয় রেখে কাজ করা হচ্ছে। তাঁর ভাষায়, “বাজারে পণ্যের ঘাটতি নেই। তবুও কিছু অসাধু বà
