Telecom of Bangladesh
নিলামে একক অংশগ্রহণে ৭০০ ব্যান্ড গ্রামীণফোনের
অনেক আলোচনা হলেও নিলামে আর কোনো অপারেটর অংশ না নেওয়ায় ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের স্পেকট্রাম পাচ্ছে গ্রামীণফোন।
বুধবার বিটিআরসির স্পেকট্রাম ম্যানেজমেন্ট কমিটির সভায় গ্রামীণফোনকে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের ১০ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দের সিদ্ধান্ত হয়। এর মূল্য ধরা হয়েছে ২ হাজার ৩৭০ কোটি টাকা। বরাদ্দের মেয়াদ হবে ১৫ বছর। প্রতি বছর সমান কিস্তিতে অর্থ পরিশোধ করতে হবে।
এ বিষয়ে বিটিআরসির জনসংযোগ বিভাগ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে সংস্থার এক কর্মকর্তা জানান, বিষয়টি এখন কমিশন সভায় যাবে। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বিটিআরসি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. এমদাদ উল বারী বলেন, স্পেকট্রাম নিলাম কমিটি ও স্পেকট্রাম ম্যানেজমেন্ট কমিটির সভায় গ্রামীণফোনকে এই ব্যান্ডের তরঙ্গ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ বলেন, সব শর্ত পূরণ সাপেক্ষে ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম অধিগ্রহণে গ্রামীণফোন যোগ্য—এ মর্মে বিটিআরসির একটি চিঠি তারা পেয়েছেন। এতে নেটওয়ার্কের মান আরও ভালো হবে।
তিনি বলেন, এই স্পেকট্রাম দেশের কম সেবাপ্রাপ্ত এলাকা ও ঘরের ভেতরে নেটওয়ার্ক উন্নত করতে সহায়ক হবে। এতে নেটওয়ার্ক আরও স্থিতিশীল ও দক্ষ হবে। গ্রাহকদের জন্য নিরাপদ ও উন্নত ডিজিটাল সেবা দিতে গ্রামীণফোন অঙ্গীকারবদ্ধ।
এর আগে ২০১৫ সালে একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানকে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ প্রায় বিনামূল্যে দেওয়া হয়। পরে তা বাতিল করা হলে আদালতে মামলা হয়। দীর্ঘ আইনি জটিলতার কারণে এই ব্যান্ডের বড় অংশ দীর্ঘদিন অব্যবহৃত ছিল।
অন্তর্বর্তী সরকারের সময়ে সেই জটিলতা কাটিয়ে নিলামের উদ্যোগ নেয় বিটিআরসি। গত ২৭ নভেম্বর বিটিআরসির ওয়েবসাইটে নিলামের নির্দেশিকা প্রকাশ করা হয়। শুরুতে ১৪ জানুয়ারি নিলামের তারিখ à¦

