আদানী
দুদকের উপপরিচালক আল আমিনের নেতৃত্বে গঠিত এই কমিটির অন্য দুই সদস্য হলেন উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন ও সহকারী পরিচালক মাহমুদুল হাসান। সংস্থার জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় ভারতীয় কোম্পানি আদানি গ্রুপ শুল্ক ও কর অব্যাহতির সুবিধা নিয়ে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়েছে— এমন অভিযোগে আগের একটি কমিটি অনুসন্ধান চালাচ্ছিল। এবার নবগঠিত কমিটি সেই অনুসন্ধানের পাশাপাশি পুরো চুক্তি কাঠামোর আর্থিক, প্রশাসনিক ও আইনি দিক পর্যালোচনা করবে।
দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, নতুন কমিটি চুক্তির কাঠামো, আর্থিক সম্ভাব্যতা, সম্ভাব্য ক্ষতি ও অনিয়মসহ সব বিষয় বিস্তারিতভাবে যাচাই করবে। তিনি বলেন, “কমিটির সদস্যরা সরকারি ক্রয় ও চুক্তি ব্যবস্থাপনা বিষয়ে

