বাংলার প্রগতি
সমুদ্রে প্রথম যাত্রায় বিএসসির নতুন জাহাজ ‘এমভি বাংলার প্রগতি’
বাণিজ্যিক যাত্রা শুরু করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নবনির্মিত জাহাজ ‘এমভি বাংলার প্রগতি’। দেশের পতাকাবাহী এই জাহাজটি হংকংভিত্তিক একটি কোম্পানির কাছে তিন মাসের জন্য ভাড়া দেওয়া হয়েছে। প্রতিদিনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ২৪ লাখ টাকা।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমডোর মাহমুদুল মালেক জানিয়েছেন, সোমবার সকালে চীনের ঝিংঝিয়ান ইন্টারন্যাশনাল বার্থ থেকে ‘এমভি বাংলার প্রগতি’ প্রথম বাণিজ্যিক যাত্রা শুরু করেছে। প্রথমে এটি চীনের ঝুশান বন্দরে যাবে, এরপর ভাড়া নেওয়া প্রতিষ্ঠানের সময়সূচি অনুযায়ী বিভিন্ন বন্দরে পণ্য পরিবহন করবে।
তিনি বলেন, “গত বৃহস্পতিবার আমরা জাহাজটি আনুষ্ঠানিকভাবে বুঝে নিয়েছি। চার দিনের মধ্যেই এটি প্রথম বাণিজ্যিক যাত্রায় যাচ্ছে। আজ থেকেই জাহাজটির ভাড়া পাওয়া শুরু হবে।”
‘এমভি বাংলার প্রগতি’ জাহাজটি ১৯৯ মিটার লম্বা এবং ৩৩ মিটার প্রস্থের। জাহাজটির ড্রাফট বা পানির নিচের অংশের গভীরতা ১৮ মিটার। এটি ৬৩ হাজার ৭৭৭ টন পর্যন্ত পণ্য বহন করতে সক্ষম। আধুনিক নকশায় নির্মিত এ জাহাজে রয়েছে উন্নত প্রযুক্তি, যা দীর্ঘমেয়াদে জাহাজ পরিচালনা সহজ করবে এবং জ্বালানি সাশ্রয়েও ভূমিকা রাখবে।
বিএসসি জানিয়েছে, প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে নিজেদের অর্থায়নে যুক্তরাষ্ট্রভিত্তিক হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি কোম্পানির কাছ থেকে দুটি জাহাজ কেনার প্রক্রিয়া শুরু হয়। ৯৩৬ কোটি টাকায় জাহাজ দুটি কেনার চুক্তি সম্পন্ন হয়। চীনে নির্মিত এই দুটি জাহাজই বিএসসির বহরে যোগ হচ্ছে। করপোরেশন আশা করছে, আধুনিক প্রযুক্তির এই জাহাজ দুটি আগামী ২০ বছর নির্বিঘ্নে সেবা দেবে।
বিএসসির এমডি মাহমুদুল মালেক বলেন, “আমরা ইতিমধ্যে ‘এমভি বাংলার প্রগতি’ পেয়েছি এবং সেটি বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে। অপর জাহাজ ‘এমভি বাংলার নবযাত্রা’ ডিসেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে আমাদের হাতে আসবে। তখন সেটিও দ্রুতই বাণিজà§

