লাফার্জহোলসিম
লভ্যাংশ বাবদ বিতরণ হবে ২০৯ কোটি টাকার বেশি
শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের বহুজাতিক প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড চলতি বছরের প্রথম নয় মাসে ৩৫৬ কোটি টাকা মুনাফা করেছে। সেই সঙ্গে শেয়ারধারীদের জন্য ১৮ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার কোম্পানিটির পর্ষদ সভায় ২০২৫ সালের প্রথম নয় মাসের আর্থিক হিসাব অনুমোদনের পর এই লভ্যাংশের সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মুনাফা ও লভ্যাংশের তথ্য জানানো হয়।
প্রতিটি শেয়ারের জন্য ১ টাকা ৮০ পয়সা হারে এই লভ্যাংশ দেওয়া হবে। ঘোষিত লভ্যাংশ বাবদ মোট ২০৯ কোটি টাকার বেশি বিতরণ করা হবে। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকেরা পাবেন প্রায় ১৩২ কোটি ৫২ লাখ টাকা, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ৪৭ কোটি টাকা, সাধারণ বিনিয়োগকারীরা ২৮ কোটি ২৮ লাখ টাকা, এবং বিদেশি বিনিয়োগকারীরা পাবেন ১ কোটি ৬৭ লাখ টাকা।
মুনাফা বেড়েছে ৭.৫ শতাংশ
আর্থিক প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় ২৫ কোটি টাকা বা ৭ দশমিক ৫ শতাংশ বেড়েছে। ২০২৪ সালের একই সময়ে লাফার্জহোলসিমের মুনাফা ছিল ৩৩১ কোটি টাকা, যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৬ কোটি টাকায়।
এর মধ্যে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে মুনাফা হয়েছে ১২০ কোটি টাকা, যা পুরো নয় মাসের মোট মুনাফার প্রায় ৩৪ শতাংশ। আগের বছরের একই সময়ে এই প্রান্তিকের মুনাফা ছিল ৮৮ কোটি টাকা। অর্থাৎ, প্রান্তিকভিত্তিক মুনাফা বেড়েছে ৩২ কোটি টাকা বা ৩৬ শতাংশ।
ব্যবসা বেড়েছে ৫ শতাংশ
প্রতিবেদন অনুযায়ী, বছরের প্রথম নয় মাসে লাফার্জহোলসিমের বিক্রি হয়েছে ২ হাজার ১৬৬ কোটি টাকার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৯৭ কোটি টাকা বা ৫ শতাংশ বেশি। তবে বিক্রি বাড়লেও উৎপাদন খরচ বেড়েছে আরও বেশি।
গত বছর এই সময়ে উৎপাদন খরচ ছিল ১ হাজার ৪২৫ কোটি টাকা, যা এবার বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৫২ কোটি টাকায়— অর্থাৎ বেড়েছে ১২৭ কোটি টাকা। যদিও উৎপাদন খরচ বেড়েছে, তà

