Pacific Jeans
এক সপ্তাহ পর খুলছে প্যাসিফিক জিনস গ্রুপের কারখানা
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) অবস্থিত দেশের পোশাক খাতের অন্যতম প্রতিষ্ঠান প্যাসিফিক জিনস গ্রুপের সাতটি কারখানা বন্ধ থাকার এক সপ্তাহ পর আগামীকাল বৃহস্পতিবার থেকে পুনরায় খুলছে।
বুধবার প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সার্বিক পরিস্থিতির উন্নতি এবং অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ায় কারখানাগুলো পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সকল কর্মীকে নিজ নিজ বিভাগে উপস্থিত থেকে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে উৎপাদন কার্যক্রম নির্বিঘ্নভাবে পরিচালনায় সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে।”
বন্ধ থাকা সাত কারখানার মধ্যে রয়েছে প্যাসিফিক জিনস, জিনস ২০০০, ইউনিভার্সেল জিনস, এনএইচটি ফ্যাশন, প্যাসিফিক এক্সেসরিজ, প্যাসিফিক ওয়ার্কওয়্যার ও প্যাসিফিক অ্যাটায়ার্স। এর মধ্যে প্যাসিফিক জিনসের দুটি ও ইউনিভার্সেল জিনসের চারটি ইউনিট রয়েছে।
গত বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে সিইপিজেড এলাকায় এনএইচটি ফ্যাশন লিমিটেডের সামনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় শ্রমিকদের মধ্যে “সংঘর্ষে দুই শ্রমিক নিহত” দাবি করে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সাতটি কারখানা বন্ধ ঘোষণা করে।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঝুট (অবশিষ্ট কাপড়) ব্যবসাকে কেন্দ্র করে ইপিজেড এলাকায় কয়েকটি পক্ষ সক্রিয়। আগে প্যাসিফিক গ্রুপ ঝুট বাইরে বিক্রি করত, এখন তা নিজস্ব রিসাইক্লিং ইউনিটে ব্যবহার করছে। এ নিয়ন্ত্রণ ফিরে পেতে একটি মহল শ্রমিকদের উসকানি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
শিল্প পুলিশের কর্মকর্তারা জানান, সংঘর্ষের দিন কিছু বহিরাগত ব্যক্তি এলাকাটিতে প্রবেশ করেছিলেন। সিইপিজেডের মূল গেট সংস্কারের কারণে বর্তমানে খোলা থাকায় বহিরাগতদের প্রবেশ সহজ হয়েছে।
শ্রমিকদের অভিà

