অগ্নিকাণ্ড
বিদেশি ক্রেতাদের আস্থাও কমে যাচ্ছে: ব্যবসায়ীরা
দেশে টানা পাঁচ দিনের ব্যবধানে তিনটি বড় অগ্নিকাণ্ডের ঘটনাকে ‘ষড়যন্ত্র’ হিসেবে দেখছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ। তার দাবি, এ ধরনের ঘটনা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে একটি আন্তর্জাতিক মহল পরিকল্পিতভাবে ঘটাচ্ছে।
সোমবার ঢাকার একটি হোটেলে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি) আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবারের ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্ভাব্য ক্ষয়ক্ষতি তুলে ধরতেই এ ব্রিফিং ডাকা হয়।
সংবাদ সম্মেলনে ইএবির পাশাপাশি অংশ নেয় খাতভিত্তিক শীর্ষ সংগঠনগুলো—বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, বিজিপিএমইএ, লেদার অ্যান্ড লেদার গুডস, ফ্রোজেন ফুডস, ঔষধ শিল্প, প্লাস্টিক গুডস, সিল্ক, হস্তশিল্প ও ক্রাফটস অ্যাসোসিয়েশনসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।
শওকত আজিজ বলেন, “বাংলাদেশ এখন এমন এক ভূরাজনৈতিক অবস্থানে আছে, যেখানে অনেকের নজর পড়েছে। আমাদের শিল্পক্ষেত্রে একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। আমাদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে। কিছু দেশ চায় তাদের ব্যবসা বাড়ুক, আর আমাদেরটা কমে যাক।”
তিনি আরও বলেন, “আমরা ষড়যন্ত্রের শিকার হচ্ছি। এটি কোনো সাধারণ জায়গা নয়, রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দর। একের পর এক আগুন লাগছে—এটা ভীষণভাবে উদ্বেগের বিষয়। অনেক বিদেশি ক্রেতা ইতিমধ্যে চলে যাচ্ছেন, অনেকে আসার পরিকল্পনা বাতিল করছেন।”
একের পর এক অগ্নিকাণ্ড
গত পাঁচ দিনের মধ্যে ঢাকা ও চট্টগ্রামে তিনটি বড় অগ্নিকাণ্ড ঘটেছে। প্রথমটি গত মঙ্গলবার ঢাকার মিরপুরের রূপনগরে, যেখানে পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে আগুনে অন্তত ১৬ জন প্রাণ হারান। প্রায় ২৮ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এরপর বৃহস্পতিবার চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (সিইপিজেড)-এর একটি কারখানায় আগুন লাগে। যদিও সেখানে কেউ হতাহত হননি, তবে ব্যাপক ক্à

