ডিজিটাল ব্যাংক
ডিজিটাল ব্যাংক স্থাপনে এমএফআইদের প্রস্তাবকে সমর্থন এমআরএ’র
ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানগুলো (এমএফআই) সম্মিলিতভাবে ডিজিটাল ব্যাংক স্থাপন করতে চাইলে অনুমোদনের বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)’র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন।
শনিবার চট্টগ্রামের হালিশহরে মমতার কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর অঞ্চলের এমএফআই প্রতিনিধিরা অংশ নেন।
অধ্যাপক হেলাল উদ্দিন বলেন, “ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো এখন ডিজিটাল ব্যাংকের প্রতি আগ্রহ দেখাচ্ছে। কিন্তু প্রত্যেকটি প্রতিষ্ঠান আলাদা করে ডিজিটাল সেবা তৈরি করলে ব্যয় অনেক বেড়ে যাবে। তাই যদি যৌথভাবে একটি ডিজিটাল ব্যাংক গঠন করা যায়, তাহলে সেটির অবকাঠামো ব্যবহার করে সবাই সাশ্রয়ী উপায়ে ডিজিটাল সেবা দিতে পারবে।”
তিনি জানান, এমএফআই সেক্টরের কয়েকটি প্রতিষ্ঠান ইতিমধ্যে এ বিষয়ে আলোচনা করেছে। “আপনারা সবাই মিলে একটি পূর্ণাঙ্গ প্রস্তাব দিন। সেটি আমরা গবেষণা উইংয়ের মাধ্যমে আরও পরিমার্জন করব,” বলেন তিনি।
এমআরএ’র এই নির্বাহী ভাইস চেয়ারম্যান আরও বলেন, “আমি গর্ভনর সাহেবকে বলব, যেন এই একটি ব্যাংক ক্ষুদ্রঋণ সেক্টরকে দেওয়া হয়। তবে আবেদনটি করতে হবে আনুষ্ঠানিকভাবে। সবাই মিলে কাজ করুন, একটি কনসেপ্ট নোট পাঠান।”
তিনি জানান, বর্তমানে অনেক প্রতিষ্ঠানই আলাদা আলাদা উদ্যোগ নিচ্ছে, যা কার্যকর নয়। “বাংলাদেশ ব্যাংক এতগুলো ডিজিটাল ব্যাংক দেবে না। তাই বড় প্রতিষ্ঠানগুলোকে একত্র হয়ে আবেদন করতে বলা হয়েছে,” বলেন হেলাল উদ্দিন।
স্বতন্ত্র পরিচালক নিয়োগে সিদ্ধান্ত চূড়ান্ত নয়
এমএফআই পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন এমআরএ’র নির্বাহী ভাইস চেয়ারম্যান।
তিনি বল

