ব্র্যাক ব্যাংক
গ্রাহক আস্থা ও সেবায় সাফল্যের ধারায় ব্র্যাক ব্যাংক
চলতি বছরের প্রথম নয় মাসে ব্র্যাক ব্যাংকের শাখা নেটওয়ার্কে সাড়ে ১৩ হাজার কোটি টাকার প্রকৃত আমানত প্রবৃদ্ধি হয়েছে। ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই প্রবৃদ্ধি ব্র্যাক ব্যাংকের টেকসই ও ধারাবাহিক উন্নয়নের প্রতিফলন।
ব্র্যাক ব্যাংক জানায়, কয়েক বছর ধরেই তাদের শাখা নেটওয়ার্কে উল্লেখযোগ্য হারে আমানত বৃদ্ধি পাচ্ছে। এই ধারাবাহিক সাফল্য ব্যাংক খাতে আমানত সংগ্রহে নতুন মানদণ্ড তৈরি করছে। গ্রাহকদের আস্থা এবং সেবা গ্রহণে ইতিবাচক মনোভাব ব্যাংকের এই অর্জনের পেছনে প্রধান ভূমিকা রাখছে।
অমানত প্রবৃদ্ধির এই মাইলফলক উদ্যাপন উপলক্ষে গত ১৩ অক্টোবর ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ আশফাক, জ্যেষ্ঠ আঞ্চলিক প্রধান (উত্তর) এ কে এম তারেক, জ্যেষ্ঠ আঞ্চলিক প্রধান (দক্ষিণ) তাহের হাসান আল মামুন, আঞ্চলিক প্রধান, ক্লাস্টার হেড এবং শাখা ব্যবস্থাপকরা।
অনুষ্ঠানে বক্তৃতাকালে এমডি ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “গ্রাহকের সঙ্গে আস্থার সম্পর্ককে আমরা আমাদের সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখি। এই আস্থাই আমাদের আমানত সংগ্রহে সফল করেছে। আমি বিশ্বাস করি, এই প্রবৃদ্ধি বছরের বাকি সময় এবং সামনের বছরগুলোতেও অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, ব্র্যাক ব্যাংক সব সময় গ্রাহকের প্রয়োজন ও আর্থিক নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দেয়, যার ফলে গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে উঠেছে।
ব্যাংকটির বিজ্ঞপ্তিতে বলা হয়, শাখা নেটওয়ার্কভিত্তিক আমানত সংগ্রহে এই সাফল্য শুধু আর্থিক প্রবৃদ্ধিই নয়, বরং ব্যাংকিং খাতে টেকসই উন্নয়নের এক উদাহরণ। দেশে ব্যাংকিং খাতে প্রতিযোগিতা বাড়লেও ব্র্যাক ব্যাংক তার নির্ভরযোগ্য সেবা, আধুনিক ব্যাংকিং পদ্ধতি ও ডিজিটাল সুবিধার মাধ্যমে গ্রাহকদের আস্থা অরà§

