বাণিজ্য উপদেষ্টা
দুদককে ওয়াশিং মেশিনের মতো ব্যবহার করেছে আগের সরকার
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার দুর্নীতি দমন কমিশনকে (দুদক) ‘ওয়াশিং মেশিনের মতো’ ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের পুলিশ প্লাজায় ‘বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ইনডেক্স (বিবিএক্স) ২০২৪–২৫’ প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, “চরম পর্যায়ের অরাজকতা ছিল সবখানে। এতটাই অনাচারে ভরে গিয়েছিল যে, সরকার পতনের পর বায়তুল মোকাররম মসজিদের খতিব ও সিদ্ধেশ্বরী মন্দিরের পুরোহিত পর্যন্ত পালিয়ে গেছেন।”
তিনি অভিযোগ করে বলেন, “আগের সরকার দুর্নীতি দমন কমিশনকে ওয়াশিং মেশিনের মতো ব্যবহার করেছে। এখন আর সেই দিন নেই। কেউ দুর্নীতি করতে চাইলেও সহজ হবে না। দুর্নীতি করা কঠিন হবে। এজন্যই দেখছেন, সরকারি কর্মকর্তারা এখন ঝুঁকি নিতে চান না।”
অনুষ্ঠানে ব্যবসার পরিবেশ ও নতুন বিনিয়োগে বাধা হিসেবে আমলাতান্ত্রিক জটিলতা এবং সরকারি দপ্তরে দুর্নীতির বিষয়গুলো তুলে ধরেন ব্যবসায়ী নেতারা।
বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ার উল ইসলাম পারভেজ বলেন, “আমলারা কাজ করছেন না। তারা বলছেন, যারা কাজ করেছিল তারা এখন জেলে। কেউ জেলে যেতে চায় না।”
বাণিজ্য, বস্ত্র ও পাট, এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “আমার তিন মন্ত্রণালয়ের কোথাও যদি ঘুষ বা দুর্নীতি হয়, তাহলে আমাকে জানাবেন। আমি সমাধান করব। দুর্নীতি আছে বললে আপনি জানেন কোথায় আছে, আসুন, বলুন, আমি ব্যবস্থা নেব।”
তিনি আরও বলেন, “সবখানে দুর্নীতিমুক্ত করার চেষ্টা চলছে। সরকারি দপ্তরে সমস্যা থাকতেই পারে, কিন্তু আমরা সংলাপের মাধ্যমে তা সমাধান করতে চাই।”
আগের সরকারের সময় অর্থনীতি দুর্নীতি ও অনিয়মে জর্জরিত ছিল বলে মন্তব্য করেন তিনি। “তখন কিছু গোষ্ঠী সবখানে একচেটিয়া ব্যবসা করত। সমান সুযোগের কোনো পরিবেশ ছিল না। ছয় বিলিয়ন ডলারের বৈদেশিক দায়ও পরিশোধ করা হয়নি,” বলেন বাণিজ্য উপদেষ্টা।
তি

