The Asian Group
এশিয়া গ্রুপ-ওসিরিস অংশীদারত্বে বিনিয়োগে নতুন দিগন্ত
বৈশ্বিক কৌশলগত পরামর্শদাতা প্রতিষ্ঠান দ্য এশিয়া গ্রুপ (টিএজি) বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে। বিনিয়োগ ও পরামর্শদাতা প্রতিষ্ঠান ওসিরিস গ্রুপের সঙ্গে যৌথ অংশীদারত্বে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নেতৃত্বে থাকছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।
মঙ্গলবার দ্য এশিয়া গ্রুপের ওয়েবসাইটে এ অংশীদারত্বের ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, বাংলাদেশে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা থাকা ওসিরিস গ্রুপের স্থানীয় নেটওয়ার্কের সঙ্গে ওয়াশিংটনভিত্তিক এশিয়া গ্রুপের আন্তর্জাতিক অভিজ্ঞতা যুক্ত হয়ে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।
যৌথ এই উদ্যোগের লক্ষ্য হলো বাংলাদেশে উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের জন্য ব্যবসা সম্প্রসারণ, নীতি সহায়তা ও কৌশলগত পরামর্শ প্রদান। উভয় প্রতিষ্ঠানই বিভিন্ন দেশে সফলভাবে কাজ করার অভিজ্ঞতা রাখে বলে জানানো হয় ঘোষণায়।
এশিয়া গ্রুপের দক্ষিণ এশিয়া অঞ্চলের নেতৃত্ব দেবেন নিশা দেশাই বিসওয়াল। তিনি এ বছর ২৯ মে প্রতিষ্ঠানটির পার্টনার হিসেবে যোগ দেন। যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিষ্ঠাতা এবং মার্কিন ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) ডেপুটি সিইও হিসেবে দায়িত্ব পালনসহ যুক্তরাষ্ট্র সরকারের উচ্চ পদে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার।
এ বছরের এপ্রিল মাসে ঢাকায় অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের সদস্য হিসেবে নিশা বিসওয়াল প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।
অন্যদিকে ওসিরিস গ্রুপের পক্ষ থেকে এ উদ্যোগের তত্ত্বাবধান করবেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও সাবেক কূটনীতিক ফারুক সোবহান। তার সঙ্গে থাকবেন ম্যানেজিং পার্টনার ও সহপ্রতিষ্ঠাতা জেসন বাজাজ, যিনি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে তিন দশকেরও বেশি সময় ধরে বৈশ্বিক বিনিয়োগ ও ব্যবসায়িক কর্মকাণ্ডে যুক্ত।
নিশা বিসওয়াল বলেন, “দ্রুত বর্ধনশীল স্থানীয় বাজার, তর

