ছেঁড়া নোট
নষ্ট টাকার নতুন বিধান কার্যকর
ছেঁড়া, পোড়া বা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত টাকার নোটের বিনিময়ে এখন থেকে নির্দিষ্ট শর্তে অর্থ ফেরত পাবেন গ্রাহকরা। এ বিষয়ে বৃহস্পতিবার নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক থেকে পাঠানো এক সার্কুলারে জানানো হয়, ‘বাংলাদেশ ব্যাংক নোট প্রত্যর্পণ প্রবিধান ২০২৫’ অবিলম্বে কার্যকর হবে। এর মাধ্যমে আগের ‘নোট রিফান্ড রেগুলেশনস–২০১২’ বাতিল করা হয়েছে।
কতটুকু নোট থাকলে কত টাকা ফেরত
নতুন নীতিমালা অনুযায়ী—
-
কোনো নোটের ৯০ শতাংশের বেশি অক্ষত থাকলে গ্রাহক পুরো মূল্য ফেরত পাবেন।
-
৭৫ শতাংশ থেকে ৯০ শতাংশ পর্যন্ত থাকলে ৭৫ শতাংশ অর্থ ফেরত দেওয়া হবে।
-
৫১ শতাংশ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত থাকলে ৫০ শতাংশ অর্থ ফেরত মিলবে।
-
আর ৫১ শতাংশের কম নোট থাকলে কোনো অর্থ ফেরত দেওয়া হবে না।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, এর মাধ্যমে প্রথমবারের মতো ক্ষতিগ্রস্ত নোট বদলের স্পষ্ট নিয়ম নির্ধারণ হলো। আগে নোট বদলে কত অর্থ পাওয়া যাবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট নির্দেশনা ছিল না।
পোড়া ও খণ্ডিত নোটের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম
সার্কুলারে আরও বলা হয়েছে, যদি কোনো নোট একাধিক খণ্ডে বিভক্ত হয়, তবে দুই প্রান্তের নম্বর অভিন্ন থাকতে হবে। সেই সঙ্গে নোটের কমপক্ষে ৬০ শতাংশ অংশ বিদ্যমান থাকলে মোট মূল্যের ৫০ শতাংশ ফেরত দেওয়া হবে।
অন্যদিকে, পোড়া নোটের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। যদি পোড়া নোট অখণ্ড থাকে এবং আয়তনের কমপক্ষে ৫১ শতাংশ অক্ষত থাকে, তবে সেটির ৫০ শতাংশ অর্থ ফেরত পাওয়া যাবে। আর পোড়া নোট একাধিক খণ্ডে বিভক্ত হলে খণ্ডগুলোর নম্বর মিলতে হবে এবং মোট আয়তন অন্তত ৬০ শতাংশ থাকতে হবে।
কোথায় আবেদন করবেন
নতুন নীতিমালা অনুযায়ী, ক্ষতিগ্রস্ত নোটের বিনিময়মূল্য নিয়ে কোনো সমস্যা হলে গ্রাহক প্রথমে সংশ্লিষà§

