ক্ষুদ্র শিল্পে ঋণ দিচ্ছে এডিবি
গ্রামীণ উদ্যোক্তাদের সহজ ঋণ সুবিধা
দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের উন্নয়ন ও বিকাশে ১০ কোটি মার্কিন ডলারের ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এই অর্থ দেওয়া হবে “স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্প (দ্বিতীয় পর্যায়)”–এর আওতায়। প্রকল্পটির লক্ষ্য হলো রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বাইরের অঞ্চলে অবস্থিত কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণপ্রাপ্তি সহজ করা। এর মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোই এডিবির মূল উদ্দেশ্য।
বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলনকক্ষে এই ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। ইআরডির সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জং নিজ নিজ পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ইআরডি, বাংলাদেশ ব্যাংক এবং এডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এডিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই প্রকল্পের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে অন্তত ১৫ হাজার কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে। প্রকল্পটি গ্রামীণ এলাকায় উদ্যোক্তা কার্যক্রম বাড়িয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে এবং যারা এখনও ব্যাংকিং সেবার আওতার বাইরে আছেন, তাদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করবে। ঋণটি বার্ষিক ২ শতাংশ সুদে দেওয়া হবে। ঋণ পরিশোধের জন্য মোট ২৫ বছর সময় থাকবে, যার মধ্যে প্রথম ৫ বছর থাকবে গ্রেস পিরিয়ড বা অনুকম্পা সময় হিসেবে।
প্রকল্পের আওতায় ৯ লাখ ৫০ হাজার ডলারের একটি কারিগরি সহায়তা তহবিলও অন্তর্ভুক্ত রয়েছে। এই তহবিলের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক এবং অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন, সবুজ অর্থায়ন এবং ভ্যালু চেইনভিত্তিক ফাই

