Obaed Ullah Al Masud
ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাবেক চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের বিরুদ্ধে ঋণ জালিয়াতি, স্বার্থের সংঘাত, অনৈতিক বিনিয়োগ ও অর্থ আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সহকারী পরিচালক মো. নাজমুল ইসলামকে এই অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থার উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
ওবায়েদ উল্লাহ আল মাসুদ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হওয়ার আগে রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংক ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তার দায়িত্বকালীন সময়ে সংঘটিত একাধিক অনিয়ম ও আর্থিক অসঙ্গতির একটি বিস্তারিত প্রতিবেদন দুদকে পাঠায় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করে।
বিএফআইইউর সেই প্রতিবেদন যাচাই-বাছাইয়ের পর দুদকের অভ্যন্তরীণ কমিটি অনুসন্ধানের সুপারিশ করে। সেই অনুযায়ীই এই তদন্ত শুরু হয়েছে বলে দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থাকাকালে ওবায়েদ উল্লাহ আল মাসুদ ঋণ জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি ও ঝুঁকিপূর্ণ বিনিয়োগের মাধ্যমে শতকোটি টাকার অনিয়মে জড়িত ছিলেন।
২০১৯ সালে মাস কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠানের অনুকূলে ২ কোটি ১০ লাখ টাকার ক্যাশ ক্রেডিট ঋণ অনুমোদনের পর ওই টাকার একটি বড় অংশ তার ও তার ছেলের ব্যক্তিগত হিসাবে স্থানান্তরিত হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিষ্ঠানটির মালিক ছিলেন তার চাচাতো ভাই মো. শামসুল সালেহীন। বর্তমানে ঋণটির বকেয়া ৩ কোটি ৬৩ লাখ টাকা, যা এখন ‘মন্দমান’ হিসেবে শ্রেণিকৃত।
এ ছাড়া, ২০২০ সালের ফেব্রুয়ারিতে রূপালী ব্যাংক ক্যান্ডলস্টোন ইনভেস্টমেন্ট পার্টনার্স লিমিটেডের মিউà¦

