Shah Amanat Airport
আন্তর্জাতিক রুটে চট্টগ্রামের উড়ান বাড়াচ্ছে ফ্লাই দুবাই
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবারও ফ্লাইট চালু করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক উড়োজাহাজ সংস্থা ফ্লাই দুবাই। প্রায় এক বছর বন্ধ থাকার পর নতুন করে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। আগামী ২৬ অক্টোবর থেকে চট্টগ্রাম-দুবাই রুটে প্রতিদিন একটি করে, অর্থাৎ সপ্তাহে সাতটি ফ্লাইট চালাবে ফ্লাই দুবাই। এতে বন্দরনগরীর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা আরও বাড়ছে।
২০১১ সালে চট্টগ্রাম-দুবাই রুটে যাত্রা শুরু করেছিল ফ্লাই দুবাই। শুরুতে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করা হতো। যাত্রী চাহিদা বাড়ায় ধীরে ধীরে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করা হয়। তবে ২০১৮ সালে কার্যক্রম বন্ধ করে দেয় সংস্থাটি। এক বছর বিরতির পর ২০১৯ সালে আবারও চট্টগ্রাম রুটে ফিরে আসে তারা। কিন্তু গত বছর যাত্রী সংকট ও বাণিজ্যিক কারণ দেখিয়ে ১ সেপ্টেম্বর থেকে পুনরায় ফ্লাইট স্থগিত করে ফ্লাই দুবাই।
এবার নতুন করে যাত্রা শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এতে শুধু চট্টগ্রামবাসীর জন্য মধ্যপ্রাচ্যে যাতায়াত সহজ হবে না, বরং বিমানবন্দরের আন্তর্জাতিক কার্যক্রমও আরও সক্রিয় হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এদিকে চট্টগ্রাম রুটে ফ্লাই দুবাইয়ের পাশাপাশি অন্য এয়ারলাইনগুলোও ফ্লাইট বাড়াচ্ছে।
ওমানভিত্তিক এয়ারলাইন সালাম এয়ার সম্প্রতি চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা দ্বিগুণ করেছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল জানান, “আগে সালাম এয়ার সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করত। ১৮ সেপ্টেম্বর থেকে তারা প্রতিদিন দুটি করে, অর্থাৎ সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনা করছে।”
তিনি আরও বলেন, “ফ্লাই দুবাই ২৬ অক্টোবর থেকে প্রতিদিন একটি করে ফ্লাইট চালু করছে। আর চায়না ইস্টার্ন এয়ারলাইন্সও চট্টগ্রাম থেকে ফ্লাইট পরিচালনায় আগ্রহ দেখিয়েছে, তবে এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি।”
শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন তাদের ফ্লাইট বন্ধ করে দিয়েছে। এর à¦

