মসুর ডাল
মসুর ডাল
রাজধানীসহ দেশের খুচরা বাজারে মসুর ডালের দাম আবারও বেড়েছে। বর্তমানে ছোট দানার (সরু) মসুর ডালের কেজি বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকায়, যা দেড় মাস আগেও ছিল ১৩৫ থেকে ১৪০ টাকা। অর্থাৎ এই সময়ে কেজিপ্রতি দাম বেড়েছে প্রায় ২০ টাকা।
বিক্রেতারা বলছেন, বাজারে সরু মসুর ডালের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। আমদানির পরিমাণও আগের তুলনায় কমেছে। এর সঙ্গে সবজি ও মাছ–মাংসের দাম বেড়ে যাওয়ায় ডালের চাহিদা অনেক বেড়েছে, ফলে বাজারে এর প্রভাব পড়ছে।
রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার, কাঁঠালবাগান বাজার ও কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, প্রায় সব বাজারেই সরু মসুর ডাল দেড় মাস আগের তুলনায় কেজিতে ২০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে।
তবে মোটা দানার মসুর ডালের দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১০৫ টাকায়। অন্যান্য ডালের মধ্যে ছোলা ও অ্যাংকর ডালের দাম কিছুটা বেড়েছে। এখন খুচরা বাজারে প্রতি কেজি ছোলা ১১০ টাকা, ছোলার ডাল ১২০–১২৫ টাকা এবং অ্যাংকর ডাল ৭০–৭৫ টাকায় বিক্রি হচ্ছে।
কারওয়ান বাজারের পাইকারি দোকান একতা জেনারেল স্টোরের বিক্রেতা মো. জুয়েল বলেন, “পাইকারিতে কেবল মসুর ডালের দাম বেড়েছে। অন্যান্য ডালের দাম আগের মতোই আছে।”
মোহাম্মদপুর কৃষি মার্কেটের এক বিক্রেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ছোলা ও অ্যাংকর ডালের পাইকারি দাম বাড়েনি। তবে মসুর ডালের দাম বাড়ায় খুচরা পর্যায়ে সামান্য বাড়তি দরে বিক্রি করা হচ্ছে।”
অন্যদিকে বাজারে কমেছে মুগ ডালের দাম। দেড় মাস আগে ভালো মানে
