remark Harlen
২১ দেশের ১১৮ প্রতিষ্ঠানের আগ্রহ, সম্ভাব্য রপ্তানি ২৫ লাখ ডলার
বিশ্বের বৃহত্তম হালাল পণ্য প্রদর্শনী মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস (মিহাস) ২০২৫-এ অংশ নিয়ে বাংলাদেশের কসমেটিকস ও স্কিনকেয়ার ব্র্যান্ড রিমার্ক এইচবি লিমিটেড উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এবারের আয়োজনে ২১টি দেশের ১১৮টির বেশি কোম্পানি রিমার্কের পণ্য আমদানিতে আগ্রহ দেখিয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটি প্রায় ২৫ লাখ মার্কিন ডলারের সম্ভাব্য রপ্তানি আদেশ পেয়েছে।
জনপ্রিয় পণ্য নিয়ে ব্যাপক সাড়া
মেলায় রিমার্ক তাদের নিওর, লিলি, সিওডিল, হারল্যান, স্কিনমিন্ট, অরিক্স, ক্যাভোটিন, অ্যাকনল ও ডার্মাইউ ব্র্যান্ডের ২০০টির বেশি হালাল সার্টিফায়েড পণ্য প্রদর্শন করে। এসব পণ্যের মধ্যে বিশেষভাবে সাড়া ফেলেছে নিওরের সানস্ক্রিন, ফাউন্ডেশন ও লিপ বাটার, সিওডিলের ফলিক্সিল শ্যাম্পু ও স্কিন রিনিউয়াল, আর হারল্যান ও লিলির ফেসওয়াশ, লিপস্টিক ও স্কিনক্রিম।
যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, চীন, অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্যের ক্রেতারা এসব পণ্যে গভীর আগ্রহ দেখান। প্রদর্শনীর সময়েই কয়েকটি দেশের আমদানিকারক সরাসরি অর্ডার দেয়।
আন্তর্জাতিক স্বীকৃতি
মালয়েশিয়ার জাতীয় ঐক্য মন্ত্রণালয়ের সচিব জেনারেল দাতো হাসলিনা বিনতি আবদুল হামিদ রিমার্কের হারল্যান ব্র্যান্ডের লিপস্টিক ব্যবহার করে প্রশংসা করেন। তিনি বলেন, “বাংলাদেশে তৈরি এই পণ্যের মান আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে। মালয়েশিয়ায় এর ব্যবহার বাড়বে বলে আশা করি।”
বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য ভারপ্রাপ্ত হাইকমিশনার মোছাম্মৎ শাহানারা মনিকা এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক বেবি রানী কর্মকারও রিমার্কের স্টল ঘুরে দেখে প্রশংসা করেন।
রপ্তানির নতুন দ্বার
রিমার্ক ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রাশেদুল ইসলাম বলেন, “প্রদর্শনীর শুরু থেকেই আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। রপ্তানির এই নতুন দ্বার শুধু আমাদের নয়, দেশের জন্যও গর্বের।”
বর্তমানে রিমার্ক সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া, থাইল্যান্ড ও আজারবাইজানে কার্যক্রম চালাচ্ছে। ভবিষ্যতে ইউরোপ ও উত্তর আমেরিকার বà

