মালয়েশিয়া
মালয়েশিয়া
চলতি বছরের প্রথম আট মাসেই মালয়েশিয়া ভ্রমণ করেছেন প্রায় ১ লাখ ৮৫ হাজার বাংলাদেশি। আগামী বছর এই সংখ্যা বাড়িয়ে ৩ লাখ ছাড়ানোর লক্ষ্যে কাজ করছে দেশটির পর্যটন খাত।
বুধবার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ‘গ্লোবাল ট্র্যাভেল মিট ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মালয়েশিয়ার পর্যটন বিষয়ক উপমন্ত্রী খায়রুল ফিরদাউস আকবর খান।
তিনি বলেন, “২০২৪ সালে মালয়েশিয়ায় এসেছিলেন ৩ কোটি ৮০ লাখ বিদেশি পর্যটক, যা আগের বছরের তুলনায় ৩১ শতাংশ বেশি। এ বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত পর্যটক সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৪৫ লাখ।”
মালয়েশিয়ার লক্ষ্য ২০২৬ সালকে পর্যটন বর্ষ ঘোষণা করে ‘ভিজিট মালয়েশিয়া’ ক্যাম্পেইনের আওতায় ৪ কোটি ৭০ লাখ পর্যটক আকর্ষণ করা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ থেকে পর্যটক বাড়াতে কুয়ালালামপুরের বাইরে বিভিন্ন ধরনের ট্যুর প্যাকেজ চালু করছে দেশটি। মেলাক্কা, লাংকাউই, পেনাংসহ জনপ্রিয় পর্যটনকেন্দ্রের পাশাপাশি হাইকিং, পাহাড় ভ্রমণ এবং গলফকে কেন্দ্র করে নতুন আকর্ষণ তৈরি করা হয়েছে।
ট্যুরিজম মালয়েশিয়ার বাংলাদেশ মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ শোয়েব বলেন, “২০২৪ সালে বাংলাদেশ থেকে ১ লাখ ৪০ হাজারের মতো পর্যটক এসেছিলেন। এ বছরের প্রথম আট মাসেই ১ লাখ ৮৫ হাজার অতিক্রম করেছে। আশা করছি, ২০২৫ সালে এই সংখ্যা ৩ লাখ ছাড়াবে।”
তিনি আরও জানান, চিকিৎসা ও শিক্ষা খাতকেও পর্à
