NBR
NBR
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আংশিক রপ্তানিকারক শিল্পপ্রতিষ্ঠানকেও শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির অনুমতি দিয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের রপ্তানি বাণিজ্যের সম্প্রসারণ ও উৎপাদন সক্ষমতা সর্বোচ্চ ব্যবহারের লক্ষ্যে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
এর আগে কেবল বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সপ্রাপ্ত শতভাগ রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান শুল্ক ছাড় সুবিধায় কাঁচামাল আমদানি করতে পারত। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে শতভাগ রপ্তানিমুখী হওয়ার শর্ত আর থাকছে না। অর্থাৎ, আংশিক রপ্তানিকারক শিল্পপ্রতিষ্ঠানও এই সুবিধা পাবে। তবে এজন্য আমদানিকারক প্রতিষ্ঠানকে আমদানিকৃত কাঁচামাল বা পণ্যের ওপর কাস্টমস কর্তৃপক্ষ যে পরিমাণ শুল্ক ও কর নির্ধারণ করবে, তার সমপরিমাণ অর্থ ব্যাংক গ্যারান্টি হিসেবে জমা দিতে হবে।
এনবিআর আশা করছে, এই সিদ্ধান্ত কার্যকর হলে ছোট ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলো বিশেষভাবে উপকৃত হবে। কারণ, এতদিন পর্যন্ত এসব প্রতিষ্ঠান বন্ড লাইসেন্স না পাওয়ায় শুল্ক দিয়ে কাঁচামাল আমদানি করে রপ্তানি করতে বাধ্য হতো। এতে করে তাদের উৎপাদন খরচ বেড়ে যেত এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা হ্রাস পেত। পাশাপাশি, দেশের ভেতরে বন্ড সুবিধাভোগী বড় শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায়ও তারা পিছিয়ে পড়ত।
ছোট ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান বা এসএমই খাত থেকে বরাবরই দাবি উঠেছিল আংশিক রপ্তানিকারকদের জà
