ফাইভ-জি ফোন
বিটিসিএলের উদ্যোগ: দেশে প্রথমবার ট্রিপল-প্লে ও কোয়াড-প্লে সেবা
বাংলাদেশে প্রথমবারের মতো ট্রিপল-প্লে ও কোয়াড-প্লে সেবা চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। শনিবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
নতুন সেবার ধরন
টেলিযোগাযোগ খাতে ট্রিপল-প্লে ও কোয়াড-প্লে আন্তর্জাতিকভাবে ব্যবহৃত প্রচলিত পরিভাষা।
-
ট্রিপল-প্লে: এর আওতায় ব্যবহারকারীরা আনলিমিটেড ভিডিও, ভয়েস ও হাইস্পিড ইন্টারনেট সুবিধা পাবেন।
-
কোয়াড-প্লে: ট্রিপল-প্লের সঙ্গে যুক্ত হবে তারবিহীন বা ওয়্যারলেস সেবা, যা সুবিধা বাড়াবে আরও বহুগুণ।
ফয়েজ আহমদ তৈয়্যব তার পোস্টে উল্লেখ করেন, বিটিসিএল তাদের এমভিএনও (মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর) সেবা এবং ‘বিটিসিএল আলাপ আইপিফোন’ কলিং সেবার মাধ্যমে গ্রাহকদের শর্তসাপেক্ষে আনলিমিটেড ভয়েস কলের সুযোগ দেবে। পাশাপাশি ‘বিটিসিএল জীপন’ ও বিটিসিএল আইএসপি সংযোগ ব্যবহার করে নিশ্চিত করা হবে আনলিমিটেড ডেটা।
বিনোদনের নতুন সুযোগ
ভিডিও পরিষেবার ক্ষেত্রেও বিটিসিএলের পরিকল্পনা প্রকাশ করেন তৈয়্যব। তিনি জানান, প্রাথমিকভাবে বঙ্গ, চরকি কিংবা হইচইয়ের মতো স্থানীয় ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে আনলিমিটেড এন্টারটেইনমেন্ট সুবিধা দেওয়া হবে। ভবিষ্যতে নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমকেও যুক্ত করার সম্ভাবনা রয়েছে।
তার দাবি, এ উদ্যোগ শুধু বিনোদনের পরিধি বাড়াবে না, বরং পাইরেসি সমস্যারও কার্যকর সমাধান করবে।
ফাইভ-জি ও ডিভাইস সমস্যা
বাংলাদেশে ফাইভ-জি সেবার বিস্তার এখনও কাঙ্ক্ষিত মাত্রায় হয়নি। এর অন্যতম কারণ নাগরিকদের হাতে পর্যাপ্ত ফাইভ-জি সক্à¦

