factory-closed-sign
সংকটে নাসা গ্রুপ বন্ধ হচ্ছে
বিদ্যুৎ ও গ্যাস সংকটের পাশাপাশি বিদেশি ক্রেতার অর্ডার না থাকায় নাসা গ্রুপ আগামী ২৫ সেপ্টেম্বর থেকে তাদের কারখানার কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরে আয়োজিত ত্রি-পক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়।
সভায় জানানো হয়, শ্রমিকদের পাওনা পরিশোধে কোনো ধরনের বিলম্ব করা হবে না। আগস্ট মাসের বেতন ১৫ অক্টোবরের মধ্যে, সেপ্টেম্বর মাসের বেতন ৩০ অক্টোবরের মধ্যে এবং অন্যান্য পাওনা ৩০ নভেম্বরের মধ্যে পরিশোধ করার প্রতিশ্রুতি দেয় কর্তৃপক্ষ। একই সঙ্গে শ্রমিকদের আশ্বস্ত করা হয়, কাউকে ব্ল্যাকলিস্ট করা হবে না এবং প্রত্যেককে যথাযথ প্রত্যয়নপত্র প্রদান করা হবে।
তবে বেতন-ভাতা আদায়ের দাবিতে শ্রমিকরা আজ সকালে সড়কে নামে। তারা বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে। এসময় হাজারো শ্রমিকের উপস্থিতিতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে।
অবরোধ চলাকালে নাসা গ্রুপের আরও শ্রমিক দাবি আদায়ের উদ্দেশ্যে যোগ দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। তাদের ছোড়া ইটপাটকেলের আঘাতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কয়েকজন সদস্য আহত হন। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত অবনতি হলে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় সংঘর্ষে একজন শ্রমিক আহত হন। পরে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে নিরাপদ স্থানে সরিয়ে নেন। সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিলে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয়।
অবশেষে শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে ঘটনায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা রয়ে গেছে। অনেক শ্রমিক জানান, তারা কেবল ন্যায্য পাওনার জন্য আন্দোলনে নেমেছেন। কর্তৃপক্ষের আশ্বাস বাস্তবে কার্যকর না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা।
শ্রমিক নেতাদের দাবি, বিদ্যুৎ-গ্যাস সংকট ও বিদেশি অর্ডারের অভাà

