youtuber
যুক্তরাজ্যে কনটেন্ট নির্মাতাদের অবদান ২২০ কোটি পাউন্ড
ইউটিউব কনটেন্ট নির্মাতারা ২০২৪ সালে যুক্তরাজ্যের অর্থনীতিতে ২ দশমিক ২ বিলিয়ন বা ২২০ কোটি পাউন্ড অবদান রেখেছেন। একই সঙ্গে তারা প্রায় ৪৫ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করেছেন। অক্সফোর্ড ইকোনমিকসের এক জরিপে উঠে এসেছে এই তথ্য।
জরিপের ফলাফল প্রকাশের পর অনলাইন কনটেন্ট নির্মাতাদের স্বার্থ রক্ষায় সর্বদলীয় পার্লামেন্টারি গ্রুপ গঠিত হয়েছে। এই গ্রুপের সহসভাপতি, এনফিল্ড নর্থের লেবার এমপি ফেরিয়াল ক্লার্ক বলেন, “কনটেন্ট নির্মাতারা এক নতুন সৃজনশীল বিপ্লবের পথিকৃৎ, কিন্তু এত দিন ওয়েস্টমিনস্টারে তাঁদের যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি।”
জনপ্রিয় ব্রিটিশ কনটেন্ট নির্মাতা লিলি সাবরি, যিনি ইউটিউবে ফিটনেস ভিডিও প্রকাশ করে প্রায় ৬৫ লাখ অনুসারী পেয়েছেন, এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, “অনেক বছর ধরে প্রশ্ন ছিল—কনটেন্ট নির্মাণ কি আসলেই কোনো কাজ? এটি কি টেকসই ক্যারিয়ার হতে পারে? এই গবেষণা ও নতুন ফোরাম সেই প্রশ্নের জবাব দিয়েছে।”
যদিও এসব পার্লামেন্টারি গ্রুপের আনুষ্ঠানিক ক্ষমতা নেই, প্রায় ৫০০ গ্রুপ সরাসরি নীতিনির্ধারকদের কাছে বিভিন্ন খাতের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে থাকে। কনটেন্ট নির্মাতারা মনে করছেন, এই জরিপ তাঁদের কাজের আনুষ্ঠানিক স্বীকৃতি।
তবে নির্মাতাদের মতে, এই খাতে বড় চ্যালেঞ্জ হলো প্রশিক্ষণ ও অর্থায়নের অভাব, স্টুডিও নির্মাণ এবং শুটিংয়ের অনুমতি পাওয়া। ফেরিয়াল ক্লার্ক জানান, নতুন ফোরাম এসব প্রতিবন্ধকতা দূর করতে কাজ করবে। পাশাপাশি প্রতিভা বিকাশ ও সৃজনশীলতাকে এগিয়ে নিতে পদক্ষেপ নেওয়া হবে। তাঁর ভাষায়, “সৃজনশীলতা, উদ্ভাবন ও উচ্চাকাঙ্ক্ষার কেন্দ্র হিসেবে ব্রিটেনকে বিশ্বে নেতৃত্ব দিতে হবে।”
লিলি সাবরির নিজের অভিজ্ঞতাও অনুপ্রেরণাদায়ক। আট বছর আগে ইউটিউবে যাত্রা শুরু করে তিনি শুধু জনপ্রিয়তা নয়, ব্যবসাও দাঁড় করিয়েছেন। তিন বছর আগে প্রথম ব্যবসা শুরু করেন, পরে দ্বিতীয় ব্যবসায় হাত দেন। তিনি বলেন, “আমার ফিজিওথেরাপি ডিগ্রি গুরুত্বপূর্à¦

