শেয়ারবাজার
শেয়ারবাজারে দুর্বল কোম্পানির তালিকা দিন দিন দীর্ঘ হচ্ছে। সর্বশেষ সোমবার (২৩ সেপ্টেম্বর) থেকে আরও দুটি প্রতিষ্ঠানকে জেড শ্রেণিভুক্ত করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) যৌথ সিদ্ধান্তে বিদ্যুৎ খাতের বারাকা পাওয়ার এবং বস্ত্র খাতের জাহিন স্পিনিং এখন থেকে জেড শ্রেণিতে লেনদেন করবে।
ডিএসই সূত্র জানায়, নতুন এই দুটি প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করার ফলে বর্তমানে শেয়ারবাজারে জেড শ্রেণিভুক্ত কোম্পানির সংখ্যা দাঁড়িয়েছে ১০০। এতে তালিকাভুক্ত মোট ৩৬০ কোম্পানির মধ্যে প্রায় ২৮ শতাংশ এখন দুর্বল মানের তালিকায় অন্তর্ভুক্ত হলো। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের পরিস্থিতি শেয়ারবাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থার জন্য ইতিবাচক বার্তা বহন করে না।
বাজারের নিয়ম অনুযায়ী, কোনো তালিকাভুক্ত কোম্পানির উৎপাদন কার্যক্রম টানা ছয় মাস বন্ধ থাকলে সেটিকে স্বয়ংক্রিয়ভাবে জেড শ্রেণিভুক্ত করা হয়। বারাকা পাওয়ার এবং জাহিন স্পিনিং দুই প্রতিষ্ঠানই দীর্ঘ সময় ধরে উৎপাদন বন্ধ রেখেছিল। ফলে তাদের জেড শ্রেণিভুক্ত করা হয়েছে।
জেড শ্রেণিতে চলে যাওয়ার ফলে এই দুই প্রতিষ্ঠানের শেয়ার কেনাবেচায় ঋণ সুবিধা বন্ধ হয়ে গেছে। বিনিয়োগকারীরা আর মার্জিন লোন ব্যবহার করে এ শেয়ার কিনতে পারবেন না। এছাড়া এ শ্রেণির শেয়ার নিষ্পত্তি করতে তিন কার্যদিবস সময় লাগে, যেখানে এ ও বি শ্রেণির শেয়ার নিষ্পত্তি হয় দুই দিনে।
বারাকা পাওয়ার ২০১১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে আছে কোম্পানিটির ৩০ শতাংশ শেয়ার। বাকি ৭০ শতাংশ শেয়ার রয়েছে ব্যক্তিশ্রেণি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে। সর্বশেষ ২০২৪ সালের জুনে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি সাড়ে ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। তবে চলতি বছরের জানুয়ারি–মার্চ প্রান্তিকে তাদের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়ায় মাত্র ২৬ পয়সা। জেড শ্রেণিভুক্ত হওয়ার খবর প্রকাশের পর সোà¦

