রেমিট্যান্স
চলতি বছরের সেপ্টেম্বর মাসের প্রথম ২০ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১৯০ কোটি ২৭ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় হিসাব করলে (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২৩ হাজার ২১২ কোটি ৯৪ লাখ টাকা। রোববার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বরের প্রথম ২০ দিনে সর্বাধিক রেমিট্যান্স এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে। এ সময় বেসরকারি ব্যাংকগুলো এককভাবে ১৩৯ কোটি ৯৪ লাখ ৬০ হাজার ডলার সংগ্রহ করে। অন্যদিকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে আসে ৩৩ কোটি ২২ লাখ ৭০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে আসে ১৬ কোটি ৭০ লাখ ২০ হাজার ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর স্থানীয় শাখা থেকে এসেছে মাত্র ৩৯ লাখ ৫০ হাজার ডলার, যা মোট অঙ্কের তুলনায় অতি নগণ্য।
ব্যাংকভিত্তিক হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সর্বাধিক রেমিট্যান্স সংগ্রহ করেছে। এককভাবে এই ব্যাংকের মাধ্যমে এসেছে ৫০ কোটি ১৯ লাখ ৯০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ কৃষি ব্যাংক, যার মাধ্যমে এসেছে ১৬ কোটি ৭০ লাখ ২০ হাজার ডলার। এরপর তৃতীয় অবস্থানে রয়েছে জনতা ব্যাংক, যা সংগ্রহ করেছে ১৪ কোটি ১১ লাখ ৫০ হাজার ডলার।
প্রাইভেট সেক্টরের মধ্যে ব্র্যাক ব্যাংকও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ ব্যাংকের মাধ্যমে এসেছে ১৩ কোটি ৯ লাখ ৬০ হাজার ডলার। এছাড়া ট্রাস্ট ব্যাংক সংগ্রহ করেছে ১১ কোটি ৬৩ লাখ ৩০ হাজার ডলার, রূপালী ব্যাংক আট কোটি ২৬ লাখ ৯০ হাজার ডলার এবং অগ্রণী ব্যাংকের মাধ্যমে এসেছে আট কোটি ১৩ লাখ ৪০ হাজার ডলার।
তবে ইতিবাচক এই ছবির বাইরে সেপ্টেম্বরের প্রথম ২০ দিনে প্রবাসী আয়ের কোনো প্রবাহ ছিল না দেশি-বিদেশি মোট নয়টি ব্যাংকে। এর মধ্যে পাঁচটি দেশি ব্যাংক এবং চারটি বিদেশি ব্যাংক রয়েছে। দেশি ব্যাংকগুলোর মধ্যে রয়েছে—বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কমিউনিটি ব্য

