সুপারব্র্যান্ডস
দেশের শীর্ষস্থানীয় ও আস্থাভাজন ৪৯টি ব্র্যান্ডকে সম্মাননা জানাতে অনুষ্ঠিত হলো সুপারব্র্যান্ডস বাংলাদেশ ২০২৫–২৬ গালা। গত ২০ সেপ্টেম্বর রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আড়ম্বরপূর্ণ এই আয়োজন করে সুপারব্র্যান্ডস বাংলাদেশ। এতে কর্পোরেট অঙ্গনের শীর্ষ নির্বাহী, শিল্পপতি ও ব্যবসায়িক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। একই অনুষ্ঠানে উন্মোচন করা হয় সুপারব্র্যান্ডস বাংলাদেশ ২০২৫–২৬ প্রকাশনার প্রচ্ছদ।
সুপারব্র্যান্ডসের যাত্রা শুরু হয় ১৯৯৪ সালে যুক্তরাজ্যে। বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে বড় স্বাধীন ব্র্যান্ড মূল্যায়নকারী প্রতিষ্ঠান। একটি ব্র্যান্ড তখনই সুপারব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পায়, যখন সেটি সংশ্লিষ্ট খাতে সর্বোচ্চ সুনাম অর্জন করে এবং ভোক্তাদের আস্থা অর্জনে অন্যদের চেয়ে আলাদা হতে সক্ষম হয়। আন্তর্জাতিকভাবে প্রচলিত এই মর্যাদা একটি ব্র্যান্ডের বাজার অবস্থানকে আরও শক্তিশালী করে এবং নেতৃত্বের স্বীকৃতি এনে দেয়।
বাংলাদেশে এবার যে ৪৯টি ব্র্যান্ডকে সম্মাননা দেওয়া হয়েছে, তা বেছে নিয়েছে বিশেষজ্ঞদের নিয়ে গঠিত ব্র্যান্ড কাউন্সিল। প্রতিটি ব্র্যান্ডকে ২০ নম্বরের স্কেলে মূল্যায়ন করা হয় ব্র্যান্ডের ঐতিহ্য, ক্যাটেগরির প্রাসঙ্গিকতা, গুণগত মান, ভোক্তার আস্থা এবং ভোক্তার মনে উপস্থিতি (টপ অব মাইন্ড এওয়্যারনেস) ভিত্তিতে। সর্বোচ্চ স্কোর পাওয়া ব্র্যান্ডগুলোই সুপারব্র্যান্ডস মর্যাদা অর্জন করেছে।
অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশনস কোম্পানি বাংলাদেশ (প্রা:) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ বিন তাজ বলেন, “বাংলাদেশে সুপারব্র্যান্ডস নির্বাচন কঠোর আন্তর্জাতিক মানদণ্ড মেনে সম্পন্ন হয়েছে। একাধিক ধাপে কেবল সেইসব ব্র্যান্ডকেই বেছে নেওয়া হয়েছে, যারা ধারাবাহিকতা, বিশ্বাসযোগ্যতা ও প্রাসঙ্গিকতায় নিজেদের আলাদা প্রমাণ করতে পেরেছে।”
সুপারব্র্যান্ডস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম স্বাগত বক্তব্যে বলেন, “সুপারব্র্যান্ড এমন একটি স্বীকৃতি যেটির প্রতি মানুষ আস্থা রাখে, শ্à¦

