ইলিশ ও সবজি
রাজধানীর বাজারে কয়েক মাস ধরেই সবজির দাম চড়া অবস্থায় রয়েছে। দাম কমার কোনো লক্ষণ নেই, বরং অধিকাংশ সবজি কেজিপ্রতি ৮০ টাকা বা তার বেশি দরে বিক্রি হচ্ছে। তবে পূজার আগে সরবরাহ বাড়ায় ইলিশের দামে কিছুটা স্বস্তি মিলেছে।
শুক্রবার মহাখালী ও সাততলা কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, আগের মতোই পেঁপে ও কুমড়োর মতো কিছু সবজি ছাড়া বাকি সবজির দাম উচ্চ পর্যায়েই রয়েছে। কাঁকরোল, ঝিঙা, কচুর লতি, পটল, চিচিঙ্গা, ধুন্দুল ও ঢেঁড়স কেজিপ্রতি ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। করলা, বরবটি ও বেগুন প্রকারভেদে ১০০ থেকে ১১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
শীতকালীন সবজির মধ্যে শিম বাজারে এসেছে, তবে দাম ধরাছোঁয়ার বাইরে। মানভেদে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২৫০ টাকায়। চাকরিজীবী রাশেদুল ইসলাম সাগর বলেন, “শিম দেখে কিনতে গিয়েছিলাম, কিন্তু দাম শুনে আর সাহস হয়নি। আসলে কয়েক মাস ধরেই সবজির দাম চড়া।”
বাজারে লাউ বিক্রি হচ্ছে আকারভেদে ৫০ থেকে ৮০ টাকায়, মুলা ৮০ টাকায়, ফুলকপি ৪০ থেকে ৬০ টাকায়। টমেটো কেজিতে ১৪০ থেকে ১৬০ টাকা, কাঁচামরিচ ১৬০ থেকে ২০০ টাকা, গাজর ১২০ থেকে ১৪০ টাকা, দেশি শসা ৮০ থেকে ৯০ টাকা, হাইব্রিড শসা ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
লেবুর হালি ১৫ থেকে ৩০ টাকা, ধনেপাতা ৩৩০ থেকে ৩৫০ টাকা কেজি, আলু ২০ থেকে ২৫ টাকা কেজি এবং দেশি পেঁয়াজ কিছুটা কমে ৭০ থেকে ৭৫ টাকায় নেমেছে। দেশি আদার দামও কেজিতে ৫০ থেকে ৬০ টাকা কমে ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।
শাকের মধ্যে লালশাক ২০ টাকা আঁটি, লাউ শাক ৪০ টাকা, কলমি শাক দুই আঁটি ২০ টাকা, পুঁই শাক ৪০ টাকা এবং ডাটা শাক দুই আঁটি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে মাছের বাজারে সরবরাহ বাড়ায় ইলিশের দাম কিছুটা কমেছে। বড় আকারের এক কেজি ইলিশ কেজিপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা কমে এখন বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ১০০ টাকায়। মাঝারি আকারের ৭০০–৮০০ গ্রামের ইলিশ ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকায়, ৫০০ গ্রামের কিছু বেশি ওজনের ইলিশ ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকায়, আর ৩০০–৪০০ গ্রামের ইলিশ ৭৫০ থেকে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট ইলিশ মিলছে ৫৫০ থেকে ৬৫০ টাকায়।
সাততলা বাজারের মাছ বিক্রেতা ম

