অ্যাগ্রিগেটস কি পার্টনার্স মিট ২০২৫
দেশের শীর্ষস্থানীয় নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদারদের নিয়ে আয়োজন করেছে ‘অ্যাগ্রিগেটস কি পার্টনার্স মিট ২০২৫’। রাজধানীর লো মেরিডিয়েন হোটেলে শনিবার (১৩ সেপ্টেম্বর) এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ২০২৪ সালের কার্যক্রমের ভিত্তিতে ১২টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। সম্মাননা পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো—ক্রাউন সিমেন্ট, প্রিমিয়ার সিমেন্ট মিলস, আমান সিমেন্ট মিলস, আমির ইঞ্জিনিয়ারিং করপোরেশন, নেশন টেক কমিউনিকেশনস, হেগো মীর আখতার জয়েন্ট ভেঞ্চার, এবিসি বিল্ডিং প্রোডাক্টস, কনকর্ড রেডিমিক্স অ্যান্ড কংক্রিট, সিডিসি কংক্রিট, রিশাদ স্টোন প্রসেসিং প্লান্ট, জুহান কনস্ট্রাকশন এবং ভাই ভাই এন্টারপ্রাইজ।
লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল চৌধুরী অনুষ্ঠানে বলেন, “অ্যাগ্রিগেটস কি পার্টনার্স মিট আমাদের সম্মিলিত সাফল্যের প্রতিফলন। অংশীদারদের আস্থা ও অবদানের মাধ্যমেই অ্যাগ্রিগেটস ব্যবসায় আমরা এগিয়ে যেতে পেরেছি। ভবিষ্যতেও আমরা এই খাতের সম্প্রসারণে কাজ করব।”
তিনি আরও জানান, বাংলাদেশে নির্মাণ খাতে উচ্চমানের অ্যাগ্রিগেটসের চাহিদা দ্রুত বাড়ছে। দেশের অবকাঠামো উন্নয়ন, সড়ক নির্মাণ এবং আবাসন খাতে এই কাঁচামালের ব্যবহার দিন দিন বাড়ছে। তাই স্থানীয়ভাবে মানসম্পন্ন অ্যাগ্রিগেটস উৎপাদন শুধু ব্যবসায় নয়, বরং জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।
কোম্পানির বিজনেস ডেভেলপমেন্ট পরিচালক নীল আজেভেডো বলেন, “আমাদের অংশীজনদের নিষ্ঠা ও সহযোগিতার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। তাদের অবদানই বাংলাদেশের অ্যাগ্রিগেটস ব্যবসায় আমাদের সাফল্যের মূল চাবিকাঠি।”
লাফার্জহোলসিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভারতের মেঘালয়ে কোম্পানির নিজস্ব খনি থেকে বিশ্বমানের চুনাপাথর সংগ্রহ করা হয়। এই চুনাপাথরই অ্যাগ্রিগেটস উৎপাদনের প্রধান কাঁচামাল। খনি থেকে সংগ্রহ করা চুনাপাথর ১৭ কিলোমিটার

