কাঁচামালের ঘাটতি কাটিয়ে জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ার আহ্বান বাণিজ্য উপদেষ্টার
বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে কাঁচামালের ঘাটতি বড় বাধা হলেও জ্ঞান ও দক্ষতার মাধ্যমে তা কাটিয়ে ওঠা সম্ভব বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, “আল্লাহ জ্ঞানার্জনে কাউকে একচেটিয়া অধিকার দেননি। যে যত চেষ্টা করবে, সে তত বেশি অর্জন করবে।”
গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসা গবেষণা ব্যুরো আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুই দিনব্যাপী এ সম্মেলনের শিরোনাম ছিল “ব্যবসার ভবিষ্যৎ: উদ্ভাবন, প্রযুক্তি ও টেকসই উন্নয়ন”। বক্তব্য শেষে তিনি শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন।
পাঁচ বছরে অর্থনীতিকে রূপান্তরের সম্ভাবনা
শেখ বশিরউদ্দীন বলেন, “লেবার প্রোডাক্টিভিটি, ইউটিলিটি প্রোপরশন, লজিস্টিক এক্সিলেন্স, কস্ট টু ফিন্যান্স, এক্সেস টু ফিন্যান্স এবং এক্সেস টু মার্কেট নিশ্চিত করা গেলে কাঁচামালের ঘাটতি সত্ত্বেও দ্রুত অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। সঠিক রাজনৈতিক নেতৃত্ব থাকলে মাত্র পাঁচ বছরের মধ্যেই বাংলাদেশকে সোনার খনিতে রূপান্তর করা যাবে।”
বাজার ব্যবস্থাপনা প্রসঙ্গে
বাণিজ্য উপদেষ্টা বলেন, বাজারে পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখা অত্যন্ত জরুরি। তিনি উদাহরণ দিয়ে উল্লেখ করেন, গত রমজানে অর্থ মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বিত পদক্ষেপের কারণে নিত্যপণ্যের দাম তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল।
তিনি আরও বলেন, “৫ আগস্টের পর বাজার নিয়ন্ত্রণ করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। তথাকথিত সিন্ডিকেটের অনেকে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। তবু সরকারের সর্বাত্মক প্রচেষ্টা এবং আল্লাহর বিশেষ অনুগ্রহে সেই সংকট মোকাবিলা সম্ভব হয়।”
রিজার্ভ ও দায় পরিশোধ
তিনি জানান, “শেখ হাসিনার পতনের সময় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল প্রায় ১০ বিলিয়ন ডলার, অথচ দায় ছিল ৬ বিলিয়ন ডলার। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের à

