USA-Pakistan
পাকিস্তান–যুক্তরাষ্ট্রে খনিজ খাতে ৫০ কোটি ডলারের সমঝোতা
বর্ধিত শুল্কের চাপ এড়াতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে করা সমঝোতার ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি ইউএস স্ট্র্যাটেজিক মেটালসের (ইউএসএসএম) সঙ্গে ৫০ কোটি ডলারের একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে পাকিস্তান।
মঙ্গলবার পাকিস্তানি দৈনিক ডন-এর প্রতিবেদনে জানানো হয়, মিজৌরিভিত্তিক ইউএসএসএম মূলত গুরুত্বপূর্ণ খনিজ উৎপাদন ও রিসাইক্লিংয়ের কাজে বিশেষজ্ঞ। কোম্পানিটি পুরনো লিথিয়াম-আয়ন ব্যাটারি থেকে গুরুত্বপূর্ণ ধাতু আহরণ ছাড়াও কোবাল্ট, নিকেল ও তামা খননে দক্ষ। মার্কিন জ্বালানি বিভাগ এসব খনিজকে উন্নত প্রযুক্তি ও জ্বালানি উৎপাদনের জন্য অপরিহার্য হিসেবে ঘোষণা করেছে।
ইসলামাবাদে মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন জ্যাক হারকেনরাইডারের উপস্থিতিতে ইউএসএসএমের প্রতিনিধিদল পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফ্রন্টিয়ার ওয়ার্কস অর্গানাইজেশনের সঙ্গে এমওইউ স্বাক্ষর করে।
মার্কিন শার্জ দ্য অ্যাফেয়ার্স নাটালি বেকার বলেন, “এই সমঝোতা যুক্তরাষ্ট্র–পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্কের দৃঢ়তার প্রমাণ। এর সুফল দুই দেশই ভোগ করবে।” তিনি আরও জানান, ট্রাম্প প্রশাসন গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইউএসএসএম প্রতিনিধি দল পাকিস্তানের প্রধানমন্ত্রী, সেনাপ্রধান, জ্বালানিমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে। আলোচনায় জানানো হয়, পাকিস্তানে তামা, স্বর্ণ ও ‘রেয়ার আর্থ এলিমেন্টস’-এর বিপুল মজুদ রয়েছে।
এমওইউতে দুটি সমঝোতার কথা বলা হয়েছে—একটি গুরুত্বপূর্ণ খনিজ, বিশেষ করে ‘রেয়ার আর্থ এলিমেন্টস’-এর উন্নয়ন ও প্রক্রিয়াজাতকরণে; অন্যটি লজিস্টিকস সেবা উন্নয়নে। দ্বিতীয় সমঝোতা হয়েছে পাকিস্তানের ন্যাশনাল লজিস্টিকস করপোরেশন এবং আন্তর্জাতà

