Gold bar
সুদের হার কমানোর সম্ভাবনায় স্বর্ণের বাজারে ঊর্ধ্বগতি, রেকর্ড ভাঙছে দাম
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সূচকগুলো প্রত্যাশার তুলনায় দুর্বল আসায় এবং সুদহার কমানোর সম্ভাবনা বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম চড়া হতে শুরু করেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) স্পট মার্কেটে স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৩ হাজার ৫৪৮ ডলার ৯ সেন্টে, যা আগের দিনের তুলনায় ০.১ শতাংশ বেশি। চলতি সপ্তাহে এ পর্যন্ত স্বর্ণের দর ২.৯ শতাংশ বেড়েছে, যা গত তিন মাসে সর্বোচ্চ সাপ্তাহিক বৃদ্ধি।
বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীরা এখন অপেক্ষায় আছেন মার্কিন ফেডারেল রিজার্ভের পরবর্তী পদক্ষেপের। আসন্ন ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ফেডারেল ওপেন মার্কেট কমিটির (FOMC) বৈঠকে চলতি বছরের প্রথমবারের মতো সুদহার ২৫ বেসিস পয়েন্ট কমানোর সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক শ্রমবাজারের দুর্বলতা—বিশেষ করে চাকরির প্রবৃদ্ধির ধীর গতি এবং বেকারত্বের হার বেড়ে যাওয়া—ফেডের সুদহার কমানোর পক্ষে চাপ সৃষ্টি করছে। ফেডের বেশ কয়েকজন নীতিনির্ধারক ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছেন, মন্দার ঝুঁকি মোকাবেলায় এবং অর্থনীতিকে গতি দিতে তারা সুদহার হ্রাসে প্রস্তুত।
এর প্রভাব সরাসরি পড়ছে স্বর্ণের বাজারে। বুধবার (৩ সেপ্টেম্বর) স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে উঠে গিয়েছিল—প্রতি আউন্স ৩ হাজার ৫৭৮ ডলার ৫০ সেন্ট। যদিও পরে কিছুটা কমেছে, তবুও দাম এখনও উচ্চমাত্রায় রয়েছে।
বিশ্লেষকদের ব্যাখ্যা অনুযায়ী, সুদের হার কমলে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণ বিনিয়োগের জন্য আরও আকর্ষণীয় হয়ে ওঠে। বিশেষ করে যখন অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়ে, তখন স্বর্ণকে নিরাপদ আশ্রয় হিসেবে বিবেচনা করা হয়। ফলে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে স্বর্ণের দিকে ঝুঁকছেন।
শুধু স্বর্ণ নয়, মূল্যবান অন্যান্য ধাতুর দামেও ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। শুক্রবার স্পট মার্কেটে রূপার দাম ০.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স হয়েছে ৪০ ডলার ৮১ সেন্ট। প্লাটিনামের দাম বেড়েছে ১ শতাংশ, দাঁড়িয়েছে ১ হ

