ইলিশ
ইলিশ
দেশজুড়ে ইলিশের মৌসুম প্রায় শেষের দিকে। সমুদ্র ও নদ-নদী থেকে পর্যাপ্ত পরিমাণে ইলিশ উঠলেও দাম কমছে না, বরং উল্টো বাড়ছে হু হু করে। বাজার ঘুরে দেখা গেছে, ছোট, মাঝারি ও বড়—সব ধরনের ইলিশই পর্যাপ্ত পাওয়া যাচ্ছে। তবুও সপ্তাহ ব্যবধানে ইলিশের দাম কেজিপ্রতি বেড়েছে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজার, কাজীপাড়া, মিরপুর, মোহাম্মদপুর, হাতিরপুল ও রামপুরা বাজার ঘুরে দেখা যায়, বাজারে এক কেজির বেশি ওজনের বড় ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ থেকে ৩ হাজার টাকায়। মাঝারি ওজনের (৭০০–৯০০ গ্রাম) ইলিশ মিলছে এক হাজার ৬০০ থেকে ২ হাজার টাকায়। এমনকি ৫০০–৬০০ গ্রামের জাটকা মাছও বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকা কেজিতে।
ক্রেতারা বলছেন, এভাবে চলতে থাকলে সাধারণ মানুষের পাতে ইলিশ উঠবে স্বপ্নেই। মোহাম্মদপুর টাউন হল বাজারের ক্রেতা তিতুমির সরকার বলেন, “ইলিশ এখন আর গরিবের নাগালের মধ্যে নেই। একটা মাঝারি সাইজের ইলিশ কিনতে গেলে দুই দিনের কামাই চলে যায়। বাধ্য হয়ে জাটকা কিনি, কিন্তু জাটকায় ইলিশের সেই স্বাদ পাওয়া যায় না।”
বিক্রেতারা অবশ্য দাম বাড়ার পেছনে দায় দিচ্ছেন সরবরাহ সংকটকে। মোহাম্মদপুরের বিক্রেতা রফিকুজ্জামান বলেন, “সাগরে জেলেরা এখন তেমন ইলিশ পাচ্ছে না। বড় ইলিশের খুবই অভাব, সবাই বড় ইলিশ খোঁজে। ছোট ও মাঝারি ইলিশই বেশি আসছে বাজারে।”
হাতিরপুল কাঁচাবাজারের ব্যবসায়ী হাসান বলেন, “এ বছর মাছের পরিমাণ অনেক কম। জেলেরা সমুদ্রে গিয়েও মাছ পাচ্ছে না। ফলে সরবরাহ কম, আর চাহিদা বেশি—এটাই মূলত দামের উর্ধ্বগতির কারণ।”
শুধু ইলিশ নয়, অন্যান্য মাছের দামও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। প্রতিকেজি রুই ও কাতলা বিক্রি à¦
