Stack of crushed colorful plastic bottles background waiting for recycle
প্লাস্টিকের ব্যবহার কমাতে উদ্যোক্তাদের জন্য প্রতিযোগিতা, পুরস্কার ৫৪ লাখ টাকা
প্লাস্টিক দূষণ কমাতে উদ্ভাবনী ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করলে উদ্যোক্তারা পুরস্কৃত হবেন। ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন) এবং জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা (ইউনিডো) যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করছে। আয়োজনকে সহায়তা করছে নরওয়ে দূতাবাস। বিজয়ীদের মধ্যে মোট ৫৪ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে এসএমই ফাউন্ডেশনের সম্মেলনকক্ষে প্রতিযোগিতার উদ্বোধন হয়। অনুষ্ঠানে জানানো হয়, নির্বাচিত উদ্যোক্তারা পর্যায়ক্রমে প্রশিক্ষণ ও জুরিবোর্ডের সামনে ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপনের সুযোগ পাবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম ধাপে সারা দেশ থেকে আসা আবেদনকারীদের মধ্যে নারী, শিক্ষার্থী, গবেষক, বেসরকারি সংস্থা এবং বর্জ্য ব্যবস্থাপনা খাতের উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া হবে। তাঁদের মধ্য থেকে ২৫ জন উদ্যোক্তা নির্বাচিত হয়ে প্রত্যেকে এক লাখ টাকা পুরস্কার পাবেন। এরপর প্রশিক্ষণ শেষে সাতজনকে ২ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে। সর্বশেষ উচ্চতর প্রশিক্ষণ সম্পন্ন করে চূড়ান্তভাবে নির্বাচিত পাঁচজন উদ্যোক্তা ৩ লাখ টাকা করে পুরস্কৃত হবেন।
বাংলাদেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের গুরুত্ব তুলে ধরে এসএমই ফাউন্ডেশন জানিয়েছে, দেশের অর্থনীতিতে এসএমই খাতের অবদান প্রায় ৩০ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২৪ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, দেশের প্রায় ১ কোটি ১৮ লাখ শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে ৯৯ শতাংশই কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প। শিল্প খাতের মোট কর্মসংস্থানের প্রায় ৮৫ শতাংশ এই খাতেই। বর্তমানে এখানে কর্মরত আছেন ৩ কোটিরও বেশি মানুষ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মুসফিকুর রহমান। তিনি বলেন, দেশে প্লাস্টিকের ব্যবহার দ্রুত বাড়ছে, তবে যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার অভাবে দূষণ ভয়াবহ আকার নিচ্ছে। বিশ্বব্যাংকের ২০২০ সালের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে বছরে প্রায় ৯ লাখ ৭৭ হাজার

